শিরোনাম
◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত ◈ জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা ◈ সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মার নতুন পর্ষদ অনুমোদন

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০১৯, ০১:৫১ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০১৯, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক ডিআইজি মিজানকে কারাফটকে দুদকের জিজ্ঞাসাবাদ

জান্নাতুল পান্না: ঘুষ লেনদেনের ঘটনায় পুলিশের সাবেক ডিআইজি মিজানুর রহমান মিজানকে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ফটকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত এ জিজ্ঞাসাবাদ চলে। দুদকের পরিচালক মনজুর মোরশেদ তাকে জিজ্ঞাসাবাদ করেন।

গত ১৫ জুলাই মিজানকে আরও একদফা জিজ্ঞাসাবাদ করা হয়। সেদিন তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্যা।

বিতর্কিত সাবেক ডিআইজি মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে ওঠা ঘুষ, দুর্নীতির অভিযোগ থেকে নিষ্কৃতি পেতে দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দেন বলে গত ৯ জুন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ ঘটনার জেরে মিজান ও বাছিরকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর গত ১৬ জুলাই তাদের বিরুদ্ধে মামলা হয়। মামলার বাদী দুদকের পরিচালক ফানাফিল্যা।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ