শিরোনাম
◈ ১২ হাজারের বেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি ◈ বিশ্বকা‌পে চমক দেখা‌নো কেপ ভার্দের ফুটবলাররা দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন ◈ 'আমার মৃত্যুর পর আমার লাশ যেনো এফডিসিতে নেওয়া না হয়': রোজিনার বিস্ফোরক মন্তব্য ◈ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ৩ বন্ধুর মর্মান্তিক মৃত্যু ◈ বিচার বিভাগে বড় পরিবর্তন, একযোগে ৩৮ বিচারকের নতুন পদায়ন ◈ যুক্তরাষ্ট্রের পেন্টাগনকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম সামরিক সদর দপ্তর ‘দি অক্টাগন’ উদ্ভোধন করল মিশর ◈ ‌বিশ্বকা‌পে এবার ব্রাজিল ও আর্জেন্টিনা কতদূর যাবে,জা‌নি‌য়ে দি‌লো সুপারকম্পিউটার  ◈ বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়াতে পশ্চিমবঙ্গ পুলিশের নতুন পরিকল্পনা ◈ বিশ্বের ১০ জনবহুল দেশের ৮টিই নেই বিশ্বকাপে: কেন পিছিয়ে বাংলাদেশ-ভারত? ◈ মৌসুমি নিম্নচাপের প্রভাবে ৫ জেলায় বন্যার সতর্কতা জারি

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:০৭ সকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছোট ছোট জঙ্গি হামলা দৃষ্টি আকর্ষণের জন্য হতে পারে, বললেন ইশফাক ইলাহী চৌধুরী

মঈন মোশাররফ : নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডোর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী বলেন, পুলিশের ওপর জঙ্গিদের এই ছোট ছোট হামলা দৃষ্টি আকর্ষণের জন্য হতে পারে। হোলি আর্টিজানের পর ব্যাপক জঙ্গিবিরোধী অভিযানে তারা দুর্বল হয়ে পড়েছে। এখন হয়তো তারা সংগঠিত হতে চায়। তারই প্রাথমিক পদক্ষেপ এটা হতে পারে। ডয়চে ভেলে

সোমবার ডয়চে ভেলেকে তিনি আরো বলেন, বড় হামলা যে হবে না তা বলা যায় না। আর আইএস পর্যুদস্ত হওয়ার পর তারা নতুন এলাকা খুঁজছে। বাংলাদেশও তাদের টার্গেট হতে পারে। তবে এখানকার মানুষের জঙ্গিবিরোধী যে মনোভাব তাতে তারা সুবিধা করতে পারবে বলে মনে হয় না।

তিনি বলেন, সায়েন্স ল্যাবরেটরি এলাকায় পুলিশের ওপর হামলাকে মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বড় হামলার টেস্ট কেস বা পূর্ব প্রস্তুতি, সেটাও হতে পারে। সম্পাদনা : রাজু আহসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়