শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৯৫; নিখোঁজ শত শত পর্যটক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০১৯, ০৭:০৫ সকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০১৯, ০৭:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের বিতর্কিত ফাইনালের কারণে বদলে যাচ্ছে বিগব্যাশের নিয়ম

স্পোর্টস ডেস্ক : ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ম্যাচটির বিতর্কিত ফলাফলের কারণে বদলে যাচ্ছে বিগব্যাশ লিগের (বিবিএল) নিয়ম। সংবাধমাধ্যমকে এমনটাই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবিএল প্রধান অ্যালিস্টার ডবসন।

ফাইনালে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচটি প্রথমে টাই হয়। এরপর সুপার ওভারে ম্যাচ গড়ালে সেখানেও দুই দল সমান রান সংগ্রহ করে। ফলে ম্যাচের বাউন্ডারি বিবেচনায় জিতে যায় ইংল্যান্ড। এই ম্যাচটি উপভোগ্য হলেও তা অনেক বিতর্কিত মনে করছেন ডবসন। একারণে বিগব্যাশের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে নিয়মটি নিয়ে পুনরায় আলোচনা করবে সংশ্লিষ্টরা।

ডবসন বলেন, ‘এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। যদিও বিশ্বকাপের ফাইনাল উপভোগ্য হয়েছে। আমরা যদি বিগব্যাশের কোনো আসর টাই এবং সুপার ওভার দিয়ে শেষ করতে পারতাম তাহলে দারুণ হতো। এটা নিয়ে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করতে হবে। আমাদের যেকোনো একটি সিদ্ধান্ত নিতে হবে। এই মুহূর্তে বিগব্যাশে ওই নিয়মই বহাল আছে যেটা বিশ্বকাপের ফাইনালে ছিল। আমরা এটা নিয়ে আলোচনা করবো।’

  • সর্বশেষ