শিরোনাম
◈ ইরানের বিরুদ্ধে ‘অনির্দিষ্টকাল’ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, নতুন রণতরি মোতায়েন ◈ মিরাজের হাফ সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২০০ ছাড়াল ◈ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প ◈ ইতিহাসের বৃহত্তম তেল সংকটে বিশ্ব, মজুত নিয়ে বাড়ছে উদ্বেগ ◈ পোল্যান্ডে বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে দূতাবাসের সতর্কবার্তা ◈ গঙ্গার পানি নিয়ে নতুন সমঝোতা, বড় পরীক্ষার মুখে ঢাকা-দিল্লি ◈ ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, জোরদার চেকপোস্ট-তল্লাশি ◈ প্রধানমন্ত্রী চাইলে যেকোনো সময় মন্ত্রিসভায় পরিবর্তন করতে পারেন: সমাজকল্যাণমন্ত্রী ◈ সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী (ভিডিও) ◈ বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০১৯, ০৭:০০ সকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০১৯, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাগরিক তালিকা প্রকাশের পর এনআরসি ওয়েবসাইট ক্রাশ

দেবদুলাল মুন্না:ভারতের আসামে গতকাল শনিবার সকাল দশটায় নাগরিক তালিকা প্রকাশের একঘন্টা পরই ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস বা এনআরসির ওয়েবসাইট ক্রাশ করেছে। নাম খুঁজতে প্রচুর মানুষ একই সঙ্গে ওয়েবসাইটটিতে সার্চ করায় এমনটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

এনডিটিভি জানায়, শনিবার স্থানীয় সময় সকাল ১০টার পরপরই এনআরসি প্রকাশ হয়। এতে ১৯ লাখ মানুষ তালিকাটি থেকে বাদ পড়ায় রাষ্ট্রহীন হয়ে পড়েছেন আপাতত। প্রসঙ্গত প্রতিবেশি বাংলাদেশ থেকে আসা কথিত অবৈধ অভিবাসীদের শনাক্ত এবং তাদের বহিষ্কারের লক্ষ্যে ভারতের বিজেপি সরকার এই তালিকা তৈরির উদ্যোগ নেয়।তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবারই দাবি করা হচ্ছে , আসামে তাদের কোনো নাগরিক নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়