শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৯, ০৭:৪০ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০১৯, ০৭:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালালে ২৭৪ কার্টুন সিগারেট ও ৯৬ পিস মোবাইলসহ আটক ১

ইসমাঈল ইমু : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানী নিষিদ্ধ সিগারেট ও মোবাইলসহ একজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। শুক্রবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় দুবাই থেকে আসা আবুল কাশেমকে (৩৯) ২৭৪ কার্টুন সিগারেট, ৯৬ পিস মোবাইল ও ৪ টি ল্যাপটপসহ আটক করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন বলেন, আটক আবুল কাশেম কুয়েত এয়ারের একটি বিমানে (কেইউ ২৮৫ ) ঢাকায় আসেন। তিনি এই সিগারেট দুবাই থেকে এনেছেন বলে স্বীকার করেছেন। আটক সিগারেট ইজি স্পেশাল গোল্ড, ইজি স্পেশাল লাইট ও ৩০৩ এস এস ব্রাউন ব্র্যান্ডের। আটক মোবাইল শাওমির বিভিন্ন মডেলের। আটক সিগারেট ও মোবাইলের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। আটক আবুল কাশেম ফেনী জেলার ফুলগাজী থানাধীন মনিপুর (আমজাহাট) গ্রামের মোহাম্মদ আব্দুল কাদেরের ছেলে। এ বিষয়ে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালান বিরোধী ধারায় মামলা হয়েছে।

  • সর্বশেষ