শিরোনাম
◈ ডিবির অভিযানে ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার ◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৯, ০২:২১ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০১৯, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ নয়, বললেন ওবায়দুল কাদের

আবুল বাশার নূরু : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গাদের নিজ বাসভূম রাখাইনে ফেরত পাঠানো নিয়ে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ যুদ্ধ করতে চায় না। তিনি বলেন, এখন রোহিঙ্গা ইস্যুতে বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে। সারা বিশ্ব মিয়ানমারকে চাপ দিচ্ছে, বাংলাদেশের মানুষ এই ইস্যুতে ঐক্যবদ্ধ। এখন এই ঐক্যে ফাটল ধরাতে, রাজনৈতিক ফায়দা লুটতে বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) আয়োজিত বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএমএ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির উদ্দেশ্য ওবায়দুল কাদের বলেন, আপনাদের জাতীয় ঐক্য করতে হবে না। এই ইস্যুতে জাতীয় ঐক্য রয়েছে। আপনারা কি মিয়ানমারের সঙ্গে যুদ্ধ করতে চান? আমরা যুদ্ধ করে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চাই না। কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে, সুক্ষ্ম‚ কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গাদের ফেরাত পাঠানো হবে।

ওবায়দুল কাদের বলেন, বিদেশি দূতাবাসের কূটনীতিকদের সঙ্গে বিএনপির নেতারা বৈঠক করেন। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারকে চাপ দিতে কূটনীতিকদের কাছে বিএনপি নেতাদের গত দুইবছর কোনো কথা বলতে শুনিনি। এ সমস্যা নিয়ে কোনদিন তারা কূটনীতিকদের সঙ্গে কথা বলেননি। এখন বলছে সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে রোহিঙ্গারা ফেরত যাচ্ছে না। সরকার সারা বিশ্বে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের ওপর বিদেশি চাপ অব্যাহত আছে, এই চাপ আরও বাড়বে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএমএ এর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। এতে বিএমএ নেতাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়