শিরোনাম
◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়?

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯, ০৯:৪২ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০১৯, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টসের নিয়ম রাখছে না পিসিবি

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট খেলায় অনেকেই মনে করেন টসের মাধ্যমে ভাগ্য নির্ধারণ হয় ম্যাচটি কে জিতবে। এ টসেই মাধ্যমেই ম্যাচ অনেকটা জিতে যায় বলে অনেকের ধারণা। কারণ টস জিতে সুবিধা মতো আগে ব্যাটিং কিংবা বোলিং বেঁচে নেয় কোনো দল। অথচ ভাগ্য নির্ধারণ করার এই নিয়মই রাখছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আসন্ন মৌসুম থেকে ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে এই নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফিতে উইকেটগুলো বোলিং সহায়ক হয়ে থাকে। যে কারণে টস জিতলেই বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দলগুলো। যার ফলে স্বাগতিক দলগুলো বেশি সুবিধা পায়।

যার প্রভাব দেশের ক্রিকেটে পড়ছে বলে মনে করছেন পাকিস্তান ক্রিকেটের কর্তারা। তাই শর্তসাপেক্ষে নতুন নিয়ম চালু করার পরিকল্পনা করছে পাকিস্তান। নতুন মৌসুমে খেলতে আসা দলগুলোকে প্রথমে বল করার সুযোগ দেয়া হবে। তারা অস্বীকার করলে তখন টস করা হবে।
পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খানের মাথায় এই প্রস্তাব আসে এবং তিনি দ্রুত এটি চালু করার নির্দেশ দেন। ওয়াসিম খান মনে করেছেন, গত কয়েকটি মৌসুম ধরে ঘরোয়া দলগুলো একপেশে ভাবে জিতে যাচ্ছিলো। এই সিদ্ধান্তের ফলে প্রতিযোগিতা আরও জমজমাট হবে। এ ছাড়াও নতুনভাবে উইকেট তৈরি করা হবে যাতে সব দল এই উইকেট থেকে সুবিধে পেতে পারে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা ‘দ্য নিউজকে’ বলেছেন, ‘প্রথম শ্রেণীর ক্রিকেটে টস থেকে স্বাগতিক দল কোনো বাড়তি সুবিধা পাবে না। সাধারণত স্বাগতিকরা সবুজ উইকেট তৈরি করে এবং টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। কারণ তারা জানে উইকেট কেমন ব্যবহার করবে। কিন্তু নতুন এই নিয়মে তখনই টস করা হবে যখন সফরকারী দল প্রথমে বোলিং করতে মানা করবে।’

  • সর্বশেষ