শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯, ০৮:৩৯ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০১৯, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালদীঘি থেকে ১১ ডাকাত গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট : নগরের লালদীঘির পাড় এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। জয় নিউজ বিডি.কম

শনিবার (২৪ আগস্ট) রাতে জেলা পরিষদ সুপার মার্কেটে অবস্থিত হোটেল তুনাজ্জিন আবাসিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা হলেন- ১) মো. লিয়াকত হোসেন (২৪), ২) মো. আকরাম প্রকাশ আরমান প্রকাশ সাগর (২৩), ৩) মো. হানিফ (৪০), ৪) মো. তৌফিক (২৬), ৫) মো. মাসুম (২৬), ৬) নয়ন মল্লিক (২২), ৭) মো. মিলন (২৫), ৮) মো. কামাল হোসেন (২৮), ৯) জামাল উদ্দিন (৩০), ১০) মো. কামাল প্রকাশ ভুসি কামাল (৩২) ও ১১) মো. মিজান (২৫)।

উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান জানান, ফেব্রুয়ারি ও জুনে নগরের জুবলি রোড ও নন্দনকানন এলাকায় দুটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ সব ঘটনার অনুসন্ধানে নেমে একটি আন্তঃজেলা ডাকাত দলের সন্ধান পায় পুলিশ। তারা চট্টগ্রাম ছাড়াও বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে ও বাণিজ্যিক এলাকায় শো-রুম, বিকাশের দোকান, কাপড়ের দোকান ও বড় মুদির দোকানে চুরি-ডাকাতি করে থাকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, ফের নতুন করে চুরি -ডাকাতির জন্য তারা চট্টগ্রাম এসেছিল।
এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি অস্ত্র, চারটি কার্তুজ, একটি লোহার কাটার ও একটি লোহার রড উদ্ধার করা হয়।

  • সর্বশেষ