শিরোনাম
◈ রুদ্ধশ্বাস লড়াই শেষে ৩-২ ব্যবধানে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা ◈ রপ্তানির প্রধান খাতে ধাক্কা, কমেছে পোশাক শিল্পের বৈদেশিক আয় ◈ ট্রাম্প কি বালোগানের নিষেধাজ্ঞা তুলে দিতে পারবেন? সমর্থকদের জল্পনা ◈ অবশেষে দেড় লাখ টাকায় মীমাংসা, ১২ দিন অনশনের শেষে প্রেমিকের বাড়ি ছাড়লেন নুসরাত! ◈ শেরওয়ানির জন্য আড়াই ঘণ্টা ফ্লাইট আটকে রাখলেন বিমান কর্মকর্তা, ভোগান্তিতে শতাধিক যাত্রী ◈ এডিপিতে প্রকল্পের জট বাড়ছেই, সময় ও ব্যয় দুটোই ঊর্ধ্বমুখী ◈ বিশ্বকাপের খেলা ঘিরে নিরাপত্তা জোরদার, বড় স্ক্রিনে থাকবে পুলিশের নজর ◈ বাংলাদেশ-চীন ঘনিষ্ঠতায় নজর রাখছে ভারত: জয়সওয়াল ◈ দেশের বিভিন্ন স্থানে কালেমাখচিত পতাকা মিছিল, নেপথ্যে কী? ◈ মারামারি নয়, ‌বিশ্বকা‌পের খেলা উপভোগ করুন : বাংলা‌দে‌শি ভক্ত‌দের শান্তির বার্তা ব্রাজিল ও আর্জেন্টিনার দূতের

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯, ০১:২৫ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০১৯, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি ষড়যন্ত্রের শিকার, বললেন মাহী বি চৌধুরী

জান্নাতুল পান্না: বিদেশে অর্থ পাচারের অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য মাহী বি চৌধুরী। তিনি আমি ষড়যন্ত্রের শিকার বলে জানান। রোববার (২৫ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।

দুদক কার্যালয়ে মাহী বি চৌধুরীকে সাড়ে ৫ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা। সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে এ জিজ্ঞাসাবাদ শেষ হয় বিকাল ৪টা ১০ মিনিটে।

মাহি বি চৌধুরী সাংবাদিকদেরকে বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। কিছু মানুষ আছেন যাদের রাজনীতিতে কিছুই দেওয়ার নেই, তারাই ষড়যন্ত্র করছেন। জাতীয় নির্বাচনের আগেই তার বিরুদ্ধে ষড়যন্ত্রের শুরু বলে দাবি করেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, বিদেশে অর্থ পাচারের প্রশ্নই আসে না। বিদেশে আমার কোনও অর্থ থেকে থাকলে তা অবশ্যই বৈধভাবে আয় করা। আমি মানি লন্ডারিং করিনি। অবৈধ আয়ে কোনও সম্পদও গড়িনি।

মাহী বলেন, দুদক তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করেছে। তারা তাকে অভিযুক্ত করেননি। তার বিরুদ্ধে একতরফাভাবে মিডিয়া ট্রায়াল হচ্ছে দাবি করে বিকল্পধারার তিনি বলেন, এই প্রক্রিয়ায় চরিত্রহনন চলছে। গত ২৫ দিন ধরে ধৈর্য ধরে সব শুনছি, দেখছি।’ দুদককে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এটা জরুরি।

মাহী বলেন, ‘দুদক আমাকে ডেকেছে। এতে আমি বিব্রত নই। তারা আমাকে বিব্রত করেননি। তারা আন্তরিক ছিলেন।

আগামী ২৭ আগস্ট দুদকের তলব বিষয়ে সংবাদ সম্মলনে বিস্তারিত তুলে ধরা হবে জানিয়ে তিনি দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদের ব্যাখ্যা দেন। তিনি বলেন, খুটিনাটি অনেক বিষয় জানতে চেয়েছেন তারা। আয়-ব্যয়ের হিসাব, ১০ বছরের ট্যাক্সের নথিপত্র নিয়ে কথা হয়েছে। প্রতিটি বিষয়ই গুরুত্বপূর্ণ। সব প্রশ্নেরই জবাব দিয়েছি।’ তিনি নিজের সবকিছুকে বৈধ দাবি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়