শিরোনাম
◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৯, ১২:২৮ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০১৯, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্ল্যাট ও প্লটের আয়তনে ‘বর্গফুট’, শিল্প মন্ত্রণালয় আপত্তি জানিয়েছে

সুজিৎ নন্দী : মেট্রিকের পরিবর্তে ব্রিটিশ পদ্ধতিতে ফ্ল্যাট ও প্লটের আয়তন নিয়ে ‘বর্গফুট’ ব্যবহার করে প্রজ্ঞাপন জারি ও চিঠি দেয়ার বিষয়ে আপত্তি জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। সম্প্রতি শিল্প মন্ত্রণালয় থেকে এই আপত্তি জানিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছে চিঠি পাঠানো হয়েছে। ‘বর্গফুট’ ব্যবহার ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ এর পরিপন্থী বলে চিঠিতে জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, সাম্প্রতিককালে কিছু ডেভেলপার প্রতিষ্ঠান ফ্ল্যাট কেনা-বেচার ক্ষেত্রে মেট্রিক পদ্ধতির পরিবর্তে পুরোনো অর্থাৎ এফপিএস পদ্ধতিতে ‘বর্গফুট’ ব্যবহার করে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপর বিএসটিআই থেকে ব্যাখ্যা চেয়ে পত্র পাঠানো হলে ডেভেলপার প্রতিষ্ঠান ‘অ্যাসিউরেন্স ডেভেলপমেন্টস লিমিটেড’ জবাব দেয়।

এতে আরও বলা হয়, তিনটি সরকারি প্রতিষ্ঠান- গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রকাশিত প্রজ্ঞাপন ও পত্রে মেট্রিক পদ্ধতিতে আয়তন বর্গমিটার, বর্গসেন্টিমিটার উল্লেখ না করে পুরাতন পদ্ধতি অর্থাৎ ব্রিটিশ পদ্ধতির ‘বর্গফুট’ ব্যবহার করা হয়েছে যা ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ এর পরিপন্থী। ফলে ডেভেলপার ব্যবসাসহ ক্রেতা-বিক্রেতাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং মেট্রিক পদ্ধতির মিটার, সেন্টিমিটার, মিলিমিটারের প্রচলন ও বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে চিঠিতে উল্লেখ রয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ও রাজউক চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে প্রকাশিত প্রজ্ঞাপন ও পাঠানো চিঠিতে সংশোধনসহ ভবিষ্যতে পুরোনো পদ্ধতির (ব্রিটিশ পদ্ধতি) বর্গফুটের পরিবর্তে মেট্রিক পদ্ধতির ‘বর্গমিটার’, ‘বর্গসেন্টিমিটার’ ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ এ বলা হয়েছে, ‘আন্তর্জাতিক পদ্ধতির একক হিসাবে পরিচিত এককসমূহ সমগ্র বাংলাদেশে ওজন বা পরিমাপন যন্ত্রের মানদণ্ড একক হিসাবে ব্যবহৃত হইবে।’ সম্পাদনা : সারোয়ার

  • সর্বশেষ