শিরোনাম
◈ পাকিস্তানের ক্রিকেটের পতনের জন্য দায়ী ইমরান খান, বল‌লেন সা‌বেক কোচ হারুন র‌শিদ ◈ ২০৩০ সা‌লের বিশ্বকাপের ফাইনাল নিয়ে কাড়াকাড়ি স্পেন এবং মরক্কোর মধ‍্যে, মুখ খুলতে বাধ্য হলো ফিফা ◈ রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াল বিস্তার, এক বছরে বেড়েছে ৩৫ শতাংশ ◈ মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা ◈ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা ভূমি উন্নয়ন কর পরিশোধ নিয়ে  ◈ শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ◈ জরুরি নির্দেশনা এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে মুনাফা কমিয়ে দেওয়া থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক ◈ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ অতিরঞ্জিত নয়, জনমতের বাস্তবতা মেনেই সরকারের কথা বলতে হবে: তারেক রহমান

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০১৯, ১১:৪০ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০১৯, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খ্রিষ্টান ধর্ম ছেড়ে কুড়িগ্রামে পুনরায় ৩১ জনের ইসলাম গ্রহণ

আমিন মুনশি : কুড়িগ্রামে ৩১ জন নারী-পুরুষ খ্রিস্ট ধর্ম গ্রহণের পর পুনরায় ইসলামে ফিরে এসেছেন। খ্রিস্টান মিশনারীর বিভিন্ন সংস্থার নানা রকম প্রলোভনে তারা খ্রিস্ট ধর্ম দীক্ষিত হয়েছিল। গত বুধবার (২১ আগস্ট) দুপুরে জেলার নাগেশ্বরী উপজেলা বাস স্ট্যান্ড সংলগ্ন সাবিলুর রাশাদ ক্যাডেট মাদরাসায় এসে তারা আবারও কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেন।-জাগো নিউজ

নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের মুফতি শামসুদ্দিন তাদের কালিমা পড়িয়ে পুনরায় ইসলামে দীক্ষিত করেন। সাবিলুর রাশাদ ক্যাডেট মাদরাসার পরিচালক হাফেজ মোহাম্মদ ফেরদাউস হাসানের তথ্য মতে, ‘এ ৩১ নারী-পুরুষ সবাই আগে মুসলিম ছিলেন। বিভিন্ন সময় খ্রিস্টান মিশনারী পরিচালিত সংস্থাগুলোর নানা প্রলোভন ও আর্থিক সহায়তায় তারা দলবদ্ধভাবে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল।’

খ্রিস্টান হওয়ার পর তাদেরকে পুনরায় মুসলিম হওয়ার জন্য দীর্ঘদিন ধরে দাওয়াতি কাজ পরিচালনা করা হয়। পরবর্তীতে তারা নিজেদের ভুল বুঝতে পেরে স্বেচ্ছায় পুনঃ ইসলাম গ্রহণ করেছেন বলে জানান হাফেজ ফেরদাউস।

আর্থিক প্রলোভন ও কুরআনের অপব্যাখ্যায় মুসলিমদেরকে নিজ ধর্ম থেকে অন্য ধর্মাবলম্বী করার বিষয়টি খতিয়ে দেখতে কুড়িগ্রামের আলেম-ওলামা সরকারের কাছে দাবি জানান। তারা আরও বলেন, ‘ধর্ম প্রচারের অধিকার সবারই আছে। তবে আর্থিক প্রলোভন ও অপব্যাখ্যা দিয়ে ধর্ম প্রচারের অধিকার কারো নেই।’

  • সর্বশেষ