শিরোনাম
◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়?

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০১৯, ০৯:৪১ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০১৯, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন রাইডু

শিউলী আক্তার : বিশ্বকাপে দলে ডাক না পাওয়ায় অভিমানে আন্তর্জাতি ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান আম্বাতি রাইডু। তবে আবারও আন্তর্জাতিক ম্যাচে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও নিশ্চিতভাবে কিছু বলেননি।

সম্প্রতি তামিল নাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশানের একটি ম্যাচে খেলা দেখতে আসলে, ভারতের হয়ে ফেরার সুযোগ থাকলে ফিরবেন কিনা, এমন একটি প্রশ্নের সম্মুখীন হন ৩৩ বছর বয়সী রাইডু।

উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই, ভারতের হয়ে কেই বা খেলতে চাইবে না? আমি এখনও কিছু ভাবিনি। তবে সাদা বলের ক্রিকেটে ফিরে আসতে আমি চেষ্টা করবো। আমি খেলতে ভালোবাসি। কোনো লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া ভিন্ন জিনিস। খেলাটাই হচ্ছে মূল কথা। তাই আমি ভাবছি খেলা কেনো এগিয়ে নিয়ে যাব না? কোনো কিছু লক্ষ্য করছি না এখনই। তবে সবকিছুর আগে চাইবো ফিট হতে। লম্বা সময় আমি ক্রিকেট খেলিনি। এখন ফিট হতেই আমার এক মাসের বেশি সময় লাগবে।’

ভারতের হয়ে ৫০টি ওয়ানডে ম্যাচে ৪৭.০৫ গড়ে ব্যাট হাতে ১ হাজার ৬৯৪ রান করেছেন রাইডু। তার সর্বোচ্চ সংগ্রহ ১২৪ রান। ৩টি সেঞ্চুরির সাথে তার রয়েছে ১০টি হাফ সেঞ্চুরি।

ওয়ানডেতে দারুণ ছন্দে থাকলেও ভারতের জার্সি গায়ে টি-টুয়েন্টিতে একেবারেই মানিয়ে নিতে পারেননি তিনি। ৫ টি টোয়েন্টিতে তার রান মোটে ৪২। ব্যাটিং গড় মাত্র ১০.৫০। তবে সাদা পোষাকে অভিষেকই হয়নি তার।

  • সর্বশেষ