শিরোনাম
◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক

প্রকাশিত : ২২ আগস্ট, ২০১৯, ০৫:৫৮ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০১৯, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ে করতে এসে দণ্ডিত যুবক

আবু জাহের, শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে এ ঘটনা ঘটেছে।গেল বুধবার রাতে মাড়রখোলা গ্রামের আকিমুদ্দিনের মেয়ে আদুরী খাতুন (১৩) ও ইকবাল হোসেনের বিয়ের আয়োজন করা হলেও তা পণ্ড হয় ইওএনওর হস্তক্ষেপে।

পরে মেয়ের বাবা আকিমুদ্দিন তার মেয়েকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে অঙ্গীকার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়,খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. লিয়াকত আলী সেখ ও শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মেয়ের বাড়িতে গিয়ে এ বাল্যবিবাহ বন্ধ করে দেন।

বিয়ে করতে আসা ইকবালকে ১০ দিনের কারাদণ্ড ও মেয়েকে স্বাস্থ্য বয়স বিবেচনায় ছেড়ে দেন।
এসময় ছেলের বাবা ও কাজীকেও জরিমানা করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. লিয়াকত আলী সেখ বলেন, এধরনের ঘটনা আর যেন না ঘটে সেজন্যই এ দণ্ড দেয়া হয়েছে।

  • সর্বশেষ