শিরোনাম
◈ অব্যবস্থাপনায় শাহজালাল বিমানবন্দরে বাড়ছে ভোগান্তি ◈ কেন বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বঙ্গোপসাগর ◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৯, ০৬:৪১ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০১৯, ০৬:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তরুণদের ট্রান্সফার ফি’র চড়া মূল্য পছন্দ নয় রোনালদোর

শিউলী আক্তার : ফুটবল ক্লাবগুলোতে চলছে এখন দলবদলের পালা। এই বাজারে খেলোয়াড়দের ট্রান্সফার ফি ১০০ মিলিয়ন যেনো কিছুই নয়। চড়া মূল্য দিয়ে খেলোয়াড়দের কিনে নিচ্ছে ক্লাবগুলো। যেটি পছন্দ করছেন না পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ চ্যানেল টিভি-১কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে রোনালদো বলছেন, অনেক সময় যোগ্যতা ছাড়াই বড় অংকের ট্রান্সফার ফি পাচ্ছেন ফুটবলাররা।

রোনালদো বলেন, ‘আধুনিক ফুটবলের এই ব্যাপারটা নিয়ে আমি কিছুটা সন্দিহান। ক্লাবগুলো এখন নতুন প্রতিভাদের নিয়ে এক প্রকার জুয়া খেলে। ফেলিক্সের ব্যাপারটা বাদ দিয়ে বলছি, যে কেউ এখন ১০০ মিলিয়ন ইউরো পেতে পারে! ভালো কিছু করা ছাড়াই এতো মোটা অংকের টাকা পাওয়া সম্ভব এখন।’

ফুটবলের টাকার অংকটা একটু বেশিই বেড়ে গেছে বলে দাবি করে এই তারকা ফুটবলার বলেন, ‘ফুটবলে এখন প্রচুর টাকা। একজন সেন্টার ব্যাক ও গোলরক্ষকও ৭০ থেকে ৮০ মিলিয়ন ইউরো পাচ্ছে। আমি এটার সাথে একদমই একমত না। তবে যে পৃথিবীতে আমরা বাসা করি সেখানে সবার মতামতকে সম্মান দেখাতে হবে।’

বয়স ৩৫ ছুঁতে খুব বেশিদিন বাকি নেই। কবে বুটজোড়া তুলে রাখতে চান, এমন প্রশ্নের জবাবে রোনালদো বলছেন, সেটা হতে পারে যেকোনো সময়ই। তার ভাষ্য, ‘আমি আসলে অবসর নিয়ে ভাবি না। হয়তো সেটা আগামী বছরই হতে পারে! তবে ৪০-৪১ বছর পর্যন্তও খেলতে পারি। আমি সবসময় বর্তমানটা উপভোগ করতে চাই।’
সম্পাদনা : সুতীর্থ

  • সর্বশেষ