শিরোনাম
◈ মদিনায় ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার, জোরালো হচ্ছে সৌদির পারমাণবিক পরিকল্পনা ◈ ‘ওয়ান কার্ড’ হতে পারে প্রযুক্তিনির্ভর জনসেবার একক সমাধান ◈ নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয় ◈ প্রেম-রোমান্সের আড়ালে ভয়ংকর ফাঁদ, টার্গেট বিত্তশালীরা ◈ জাতিসংঘের নতুন বিশ্ব মানচিত্রে কেন আপত্তি ভারত-জাপান-ইউক্রেনের ◈ তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ◈ কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৯, ০২:১৪ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০১৯, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রিডে সমস্যার কারণে কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে

স্বপন দেব, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়া গ্রিডে পাওয়ার সাপ্লাই সমস্যার কারণে মঙ্গলবার বিকাল সাড়ে চারটা পর্যন্ত চার দফায় সাত ঘণ্টা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে কমলগঞ্জ জোনাল অফিসের অধীনস্থ হাজার হাজার গ্রাহকগণ। গ্রিড লাইন, বিদ্যুৎ লাইনে প্রতিদিন ত্রুটি দেখা দেয়ায় দিবারাত্রি দু তিন দফায় কয়েক ঘণ্টা ।

কমলগঞ্জের ব্যবসায়ীগণ অভিযোগ করে বলেন, বিদ্যুতের এমন লুকোচুরির কারণে আমাদের নিত্য কাজকর্মে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। দিন ও রাতে এক ঘণ্টা করে চার, পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। গত ঈদের সময়েও এ সমস্যা ছিল।

জানা যায়, মৌলভীবাজার পল্লিবিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের অধীনে কুলাউড়া উপজেলার শরীফপুর, হাজীপুর, টিলাগাঁও, পৃথিমপাশা ও রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়ন অন্তর্ভুক্ত রয়েছে। তবে সম্প্রতি সময়ে বিদ্যুৎ ব্যবস্থা মারাত্মক বিপর্যয় দেখা দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক শমসেরনগর চা বাগানের একজন সহকারি কর্মকর্তা বলেন, বিদ্যুৎ আসা যাওয়ার কারণে চা বাগানে কারখানায় চা উৎপাদনে সমস্যার সৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ না থাকলে জেনারেটর এর মাধ্যমে কারখানা সচল রাখতে হয়। এ সময়ে লোড পর্যাপ্ত থাকে না।

এ ব্যাপারে মৌলভীবাজার পল্লিবিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনাল অফিসের প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, কুলাউড়া গ্রিডে পাওয়ার সাপ্লাই সমস্যার কারণে ত্রুটি দেখা দেয়ায় মঙ্গলবার কয়েক দফা বিদ্যুৎ বিপর্যয় ঘটে। তবে কাজ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনাল অফিসের এজিএম ওবায়দুল হক বলেন, কুলাউড়ায় গ্রিড ও তেত্রিশ হাজার কেভি প্রধান লাইনে ঘন ঘন বিপর্যয় ঘটছে। ফলে পূর্ব থেকে কোনো নোটিশ দেয়া সম্ভব হচ্ছে না। সম্পাদনা : মিঠুন

  • সর্বশেষ