শিরোনাম
◈ রংপুরে শিক্ষক ও স্ত্রী-সন্তানদের হত্যার ঘটনায় আদালতে দুই আসামির স্বীকারোক্তি ◈ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামাতে চায় সরকার, গুরুত্ব পাচ্ছে দ্রুত চিকিৎসা ◈ আওয়ামী লীগ নেতাকর্মীদের অনির্দিষ্টকাল বিনাবিচারে আটক বন্ধের আহ্বান এইচআরডব্লিউর ◈ অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের পরাজ‌য়ে লাভ হ‌লো ভারতের  ◈ দেশজু‌ড়ে খুন বাড়ছে, জনমনে উদ্বেগ! ◈ শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জোরদারে সরকারের নতুন পরিকল্পনা ◈ শিশু সবজি খেতে চায় না কেন, অভ্যাস বদলাতে যা করবেন ◈ কথা শুন‌লেন না ইনফান্তিনো, ক্যারিবিয়ান যুব টুর্নামেন্টে উপ‌স্থিত হওয়ায় আরও গভীর হলো ফিফার দ্বন্দ্ব ◈ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা, সরকারের আকার বাড়লে ঝুঁকি আছে? ◈ ইউএস ও‌পে‌নে আলকারাজের সঙ্গে জুটি বেঁধে খেলবেন সেরিনা উইলিয়ামস, ঘোষণা আয়োজকদের

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ১১:২৬ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেঙ্গেভেল্টের পর বাংলাদেশে এলেন টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো

আক্তারুজ্জামান : আজ সকালেই বাংলাদেশ দলের পেস বোলারদের দায়িত্ব নিতে ঢাকা পৌঁছেছেন চার্লস ল্যাঙ্গেভেল্টে। এরকিছুক্ষণ পর ল্যাঙ্গেভেল্টের পথ অনুসরণ করে দক্ষিণ আফ্রিকা থেকে উড়াল দিয়ে বাংলাদেশে এসেছেন মাশরাফিদের হেড কোচ ক্রেইগ রাসেল ডোমিঙ্গো।

মঙ্গলবার বিকালে ঢাকায় পা রাখেন সদ্য নিয়োগ পাওয়া এ কোচ। গতকাল শুরু হওয়া কন্ডিশনিং ক্যাম্পে আগামীকালই যোগ দেবেন তিনি।
বিশ^কাপের পর বাংলাদেশ দলের কোচিং স্টাফের সবাইকে ছাটাই করা হয়। পেস বোলিং কোচ কোটর্নি ওয়ালশের জায়গায় নিয়োগ পান চার্লস ল্যাঙ্গেভেল্টে। স্পিন কোচ সুনীল যোশীর স্থলাভিষিক্ত হন নিউজিল্যান্ডের ডেনিয়েল ভেট্টরি। আর প্রধান শিক্ষকের ভূমিকায় থাকা স্টিভ রোডসের চেয়ারে বসার দায়িত্ব পেয়েছেন রাসেল ডোমিঙ্গো।

ত্রিদেশীয় টুর্নামেন্ট সামনে রেখে শুরু হয়েছে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বুধবার ক্যাম্পে বাংলাদেশ অধ্যায়ের অভিষেক হবে ল্যাঙ্গেভেল্টের। দায়িত্ব নিবেন মাশরাফি, মুস্তাফিজ, তাসকিন ও রুবলেদের। সেই সঙ্গে শিষ্যদের পরখ নিতে সেখানে হাজির হবেন ডোমিঙ্গোও।

অভিজ্ঞ এই ক্রিকেটার দেশের হয়ে ৭২ ওয়ানডে ম্যাচ খেলেছেন। ৬ টেস্ট ও ৯টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছিলেন সাবেক এই ক্রিকেটার।

  • সর্বশেষ