শিরোনাম
◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৯ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমিকম্পের প্রভাবে ফরিদপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাটল, ঝুঁকির মুখে তিন শতাধিক শিক্ষার্থী

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের শতবর্ষী ৮৯ নং গোয়ালচামট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পের প্রভাবে ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়ায় চরম ঝুঁকির মুখে পড়েছে তিন শতাধিক শিক্ষার্থীর জীবন।

বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা সৈয়দা মারিয়া আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে গত ২১ শে নভেম্বরের ভূমিকম্পে বিদ্যালয়টির বিম, ছাদ ও দেয়ালে ফাটল ধরে এবং পলেস্তরা খুসে পড়ে। এমতাবস্থায় একটি কক্ষ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এবং শ্রেণিকক্ষ সংকটে খোলা মাঠে রোদের মধ্যেই চলছে পাঠদান কার্যক্রম। 

১৯১৮ সালে প্রতিষ্ঠিত এই ভিন্ন ভবনটিতে পাঠদান নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। স্থানীয়রা কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অবিলম্বে ভবন সংস্কার বা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা মারিয়া আহমেদ জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানোর পরেও এখনো কোনো স্থায়ী সমাধান মেলেনি। শিশুরা জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে, যা তাদের লেখাপড়াকে চরমভাবে বাধাগ্রস্ত করছে। 

এদিকে ফরিদপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. দেলোয়ার হোসেন বলেন, স্কুলটিতে দ্রুত পরিদর্শনে যাব। এ ব্যাপারে শ্রীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

  • সর্বশেষ