শিরোনাম
◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৩ বিকাল
আপডেট : ৩০ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের

দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এবং সব দলের প্রস্তুতির জন্য ভালো হয়—এমন সময়ে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তিনি অসুস্থ রয়েছেন। এছাড়া রাজনৈতিক একটি সংকট রয়েছে। সার্বিক দিক বিবেচনায় নিয়ে যেন তফসিল ঘোষণা করা হয়‌—আমরা কমিশনকে এ কথা বলেছি।‎‎

তফসিল প্রসঙ্গে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, তফসিল কবে ইসি আমাদের সুস্পষ্টভাবে জানায়নি। তবে আগামী এক-দুই সপ্তাহের মধ্যে ইসি তফসিল দেবে। আমরা বলেছি, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে যেন তফসিল ঘোষণা করা হয়।

তিনি বলেন, নির্বাচন কমিশন নিয়ে আমাদের উদ্বেগ এখনো রয়েছে। পুরনো প্রক্রিয়ায় নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আমরা এটির বিরোধিতা করেছি। আমরা বলেছিলাম, সংস্কার প্রস্তাবনা অনুযায়ী কমিশন গঠিত হওয়া উচিত ছিল। কিন্তু আমরা তো নির্বাচনের পথেও এগোতে চাই। যেহেতু বিদ্যমান বাস্তবতা অনুযায়ী সরকার এটি করেছে, সেজন্য আমরা আর সে বিষয়ে কঠোর হইনি।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশনের ক্যাপাসিটি নিয়ে কিন্তু সবসময় উদ্বেগ জানিয়ে আসছি। বিগত বছরগুলোতে অনেক দুর্নীতিবাজ অফিসার কাজ করেছে, এই কমিশনেও তারা এখনো রয়ে গেছে। আমাদের কাছে বিভিন্ন প্রমাণও আছে। আমরা সে বিষয়টিও কমিশনকে বলেছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়