শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ০৮:১১ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় বাসর রাতে স্কুলশিক্ষকের আত্মহত্যা

মো. ফরহাদ: ভোলার ইলিশায় বাসর রাতে গলায় দড়ি দিয়ে মো. মনির (৩০) নামে এক স্কুল শিক্ষক আত্মহত্যা করেছেন বলে খবর পা্ওয়া গেছে। মঙ্গলবার সকালে পুলিশ তার বাড়ি থেকে লাশ উদ্ধার করে।

মনির ভোলা সদর উপজেলায় ইলিশা ইউনিয়নের গুপ্ত মুন্সি গ্রামের আমিনুল মাস্টারের ছেলে। তিনি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয়রা জানান, গত শুক্রবার মনিরের সঙ্গে ভোলা পুলিশ লাইন এলাকার মাহে আলমের মেয়ে বিবি জয়নবের (২১) বিয়ে হয়। সোমবার ধুমধাম করে কনেকে তার বাবার বাড়ি থেকে বরের বাড়িতে আনা হয়। ওই রাতেই তাদের বাসর রাত ছিলো। রাতে বিয়ের সব আয়োজন শেষে বর-কনেকে বাসর ঘরে দেয়া হয়।

ওই রাতেই কোনো এক সময় তিনি ঘরের সামনের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পরে মঙ্গলবার ভোরে ডেকরেটরের লোকজন বাড়িতে আসলে মনিরের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করে।

ভোলা ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রতন চন্দ্র শীল বলেন, খবর পেয়ে আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাত`ন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিঞা জানান, মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি। এটি আত্মহত্যা নাকি হত্যা তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

ওসি জানান, নিহত শিক্ষকের বাড়ি থেকে সকল আলামত সংগ্রহ করা হয়েছে। প্রতিটি জিনিস খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। নিহতের নববধূকেও জিজ্ঞাসাবাদ করা হবে। সম্পাদনা: আহসান

  • সর্বশেষ