শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ০৪:৫১ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 বাংলাদেশী সিনেমায় আইটেম গানে নাচবেন সানি লিওন

বেলাল হোসেন : বাংলাদেশের সিনেমায় দেখা যাবে বলিউড অভিনেত্রী সানি লিওনকে।  বিক্ষোভ  নামের একটি চলচ্চিত্রের আইটেম গানে নাচবেন তিনি। আজ সোমবার বিকেলে ভারতের মুম্বাইতেই এই আইটেম গানে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সানি লিওন। প্রথম আলো

মুম্বাই থেকে এ খবর নিশ্চিত করেছেন ছবির পরিচালক শামীম আহমেদ রনি। ছবির প্রযোজক সেলিম খানসহ মুম্বাইতে অবস্থান করছেন এই পরিচালক।

সোমবার বিকেলে মুম্বাই থেকে মুঠোফোনে রনি বলেন, বেশ কয়েক দিন ধরে কাজটি নিয়ে সানি লিওনের ম্যানেজারের সঙ্গে কথা হচ্ছিল। আমরা মুম্বাইতে পৌঁছে সানি লিওনের সঙ্গে মিটিং করি। আমাদের আয়োজন, পরিকল্পনা সানি লিওনের  পছন্দ হয়েছে। কাজটি করতে রাজি হয়েছেন তিনি।

সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশের ছবিতে প্রথম কাজ করা হবে সানি লিওনের। মুম্বাই থেকে মুঠোফোনে এই বলিউড তারকা বলেন, প্রস্তাবটি পছন্দ হয়েছে। তাঁদের পরিকল্পনাও বেশ ভালো।  এবারই প্রথম বাংলাদেশি কোনো ছবিতে কাজ করবো। আগেও বাংলাদেশের কয়েকটি ছবিতে কাজের প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু নানা কারণে সেটা করা হয়নি।

পরিচালক রনি জানান, আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে মুম্বাইতেই সেট তৈরি করে গানটির শুটিং হবে। গানে সানি লিওনের সঙ্গে দেখা যাবে মুম্বাইয়ের রাহুল দেবকে। তিনি বলেন, গানটি কীভাবে করা হবে না হবে, সে বিষয়ে নৃত্য পরিচালকসহ সানি লিওনের সঙ্গে প্রস্তুতি মিটিং করবো আগামী ২৫ আগস্ট। আইটেম গানটির নৃত্য পরিচালনা করবেন ভারতের বব ও পাবন। সম্পাদনা : মাজাহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়