শিরোনাম
◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে ◈ জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক, ঢাকাগামী বিমানের যাত্রীদের বোর্ডিং শুরু ◈ সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দারের মরদেহ ভারত থেকে হস্তান্তর ◈ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়, স্বাভাবিক রাখতে হবে মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা ◈ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা ◈ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন বাংলা‌দে‌শের সোবহানা ◈ হুথিদের হামলায় বিপর্যস্ত রিয়াদ বিমানবন্দর, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল ◈ মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, বন্ধ বসিলা-গাবতলীমুখী সড়ক

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ১২:৫৬ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগে ভারতের ডেপুটি হাই-কমিশনারকে তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রনালয়

লিহান লিমা: ভারত-পাকিস্তানের সীমান্ত রেখা লাইন অব কন্ট্রোলে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসলামাবাদে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার গৌরব আহুওয়ালিয়াকে তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়। এই সময় ইসলামাবাদ ভারতের অস্ত্রবিরতি লঙ্ঘনের তীব্র নিন্দা জানায়। জিও টিভি, দ্য নিউজ, দ্য হিন্দু

পাকিস্তানের ‘ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন’ (আইএসপিআর) বলছে, রোববার পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর লক্ষ্য করে ভারতের গুলি বর্ষণে নাগরাই গ্রামের দুই বাসিন্দা লাল মোহাম্মদ (৭৫) ও হাসান দীন (৬১) নিহত হয়েছেন। সাদ্দাম নামের ৭ বছরের এক বালক মারাত্মকভাবে আহত হয়েছে। সোমবারপাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সীমান্তে ভারতের গোলা-বারুদ, স্বয়ংক্রিয় অস্ত্র ও সামরিক যান বে-সামরিক নাগরিকদের উদ্দেশ্যে তাক করে রাখা হয়েছে। যা মানবতা, আন্তর্জাতিক মানবাধিকার ও মানবাধিকার আইনের চূড়ান্ত লঙ্ঘন।’ পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল বলেন, ‘২০১৭ সাল থেকে ভারত এই পর্যন্ত ১ হাজার ৯৭০ বার অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে।’ তিনি সতর্ক করে বলেন, ‘ভারতের এই অস্ত্রবিরতি লঙ্ঘন আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে কৌশলগত ভুলবোঝাবোঝির সৃষ্টি করবে।’

ফয়সাল ভারতীয় কর্তৃপক্ষকে ২০০৩ সালের অস্ত্রবিরতি চুক্তিকে সম্মান জানানোর আহ্বান জানিয়ে বলেন, ভারতকে অবশ্যই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন মেনে চলতে হবে। প্রসঙ্গত, গত এক সপ্তাহে সীমান্তে অস্ত্র বিরতি লঙ্ঘনের অভিযোগে এই পর্যন্ত চারবার ভারতের ডেপুটি হাই-কমিশনারকে সতর্ক করেছে ভারত।

  • সর্বশেষ