শিরোনাম
◈ কওমি মাদরাসার জন্য ৬টি শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ◈ সৌদি আরবে মার্কিন নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা ◈ নিজের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ উন্মুক্ত করতে বললেন আসিফ মাহমুদ ◈ এসএসসি-এইচএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীর পাশে থাকবে রাষ্ট্র: মাহদী আমিন ◈ ২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের দাবি, যা বলল মালয়েশিয়া ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকে একদিনেই ১৩০০ কোটি টাকা ফেরত চাইলেন ১৮ হাজার গ্রাহক ◈ ভারতসহ ৩ দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল ◈ ১৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে র‍্যাবের ১১ তলা সদর দপ্তর ◈ ডেঙ্গুতে একদিনে আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩২৪ ◈ সয়াবিন তেলের দাম বাড়ল

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ১২:৪৩ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চামড়া কেলেঙ্কারিতে শিল্পমন্ত্রীর দায়-দায়িত্ব আছে বলে মনে হয় না, বললেন শরীফ নুরুল আম্বিয়া

রফিক আহমেদ : বাংলাদেশ জাসদ এর সভাপতি শরীফ নুরুল বলেছেন, দেশে এবার কাঁচা চামড়ার কেলেঙ্কারির ঘটনা ছিল নজীরবিহীন। এতে শিল্পমন্ত্রীর দায়-দায়িত্ব আছে বলে মনে হয় না।

সোমবার এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘কাঁচা চামড়া নিয়ে দেশে যে নৈরাজ্য চলছে- দেশের মানুষ তা এক সময় হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারবে। বর্তমানে কাঁচা চামড়া নিয়ে ট্যানারি মালিক ও আড়তদারের মধ্যে সম্পর্কে টানাপোড়ন চলছে। এই কারণে কাঁচা চামড়া বিক্রি হচ্ছে বলে জানা গেছে। মানুষ কোরবানির চামড়া এতিমখানা ও মাদ্রাসায় দিয়ে দেন। চামড়ার ক্রয় ব্যবস্থাপনা নীতি থাকলে কাঁচা চামড়া কেনার ক্ষেত্রে এ অনিয়ম হতো না।’

তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। এই বিষয়ে সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেনি। সিটি করপোশেনও সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি। যার ফলে ডেঙ্গু আরও বাড়বে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব ও মানুষের প্রতি ভালোবাসা থাকলে এ ধরনের ঘটনা ঘটতো না।’

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ