শিরোনাম
◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ১২:৪১ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানি তেল ট্যাংকার জব্দ করার প্রচেষ্টা ওয়াশিংটনের জন্য মারাত্মক পরিনতি বয়ে আনবে, তেহরানের হুশিয়ারি

সাইফুর রহমান : ইরানি সুপার তেল ট্যাংকার আদ্রিয়ান দারিয়া (সাবেক গ্রেস-১) জব্দের চেষ্টা করায় ওয়াশিংটনকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মৌসাবি। জিব্রালটার প্রণালীতে আটক তেল ট্যাংকারটি কর্তৃপক্ষ গত সপ্তাহে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিলে যুক্তরাষ্ট্র তা আটক করে রাখার জন্য ব্রিটেনকে অনুরোধ করার পাশাপাশি আদালতের মাধ্যমে আটকাদেশ জারি করে। ট্যাংকারটি ইতোমধ্যে ব্রিটেনের আন্তর্জাতিক সীমানা ছেড়ে যাওয়ার পর সোমবার তেহরানের তরফ থেকে এমন মন্তব্য এলো। পার্সটুডে

যুক্তরাষ্ট্র এধরনের পদক্ষেপ নিলে আন্তর্জাতিক জলসীমায় নৌ চলাচল হুমকির মুখে পড়বে বলে অফিসিয়াল চ্যানেল এবং তেহরানস্থ সুইস দূতাবাসের মাধ্যমে এই সতর্কবার্তা দেয় তেহরান। এই মুখপাত্র আরো জানান, ট্যাংকারটি আরো দীর্ঘ সময় আটক করে রাখার জন্য ওয়াশিংটন জিব্রালটার কর্তৃপক্ষকে অনুরোধ করে,যা মূলত বেআইনি।

ইউরোপের নিষেধাজ্ঞা অমান্য করে সিরিয়ায় জ্বালানি তেল পরিবহনের সন্দেহে গত ৪ জুলাই আটক করা ট্যাংকারটি ছেড়ে দিতে রুল জারি করে জিব্রালটার কর্তৃপক্ষ। জিব্রালটার দাবি করে যে, ইরানি ট্যাংকারটি সিরিয়ায় কোনো পণ্য সরবরাহ করবে না এই মর্মে তারা আশ্বাস পেয়েছে তবে তেহরান কোনোরকম প্রতিশ্রুতির কথা অস্বীকার করে। তেহরান জানায় ট্যাংকারটি নাম পবির্তন করে আদ্রিয়ান দারিয়া নামে জিব্রালটার ত্যাগ করবে। সম্পাদনা : আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়