শিরোনাম
◈ আর্থিক সংস্কার নিয়ে সরকারের অবস্থানে আইএমএফের পূর্ণ সমর্থন: অর্থমন্ত্রী ◈ শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী ◈ আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন ‍সিদ্ধান্ত ◈ দুবাই থেকে বিশেষ কৌশলে আনা ২ কেজির বেশি স্বর্ণ জব্দ, চট্টগ্রামে আটক একজন ◈ চাল, ডাল, ভোজ্যতেল ও পাট বাণিজ্যে বাংলাদেশ-পাকিস্তানের বড় সমঝোতা, শিগগিরই সই হবে এমওইউ ◈ বন্যা মোকাবিলায় সর্বোচ্চ বরাদ্দ পেলো চট্টগ্রাম, সারা দেশে কত ◈ বর্তমান বিএনপি সরকারের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ: প্রধানমন্ত্রী ◈ আগামী ৪৮ ঘণ্টায় সিলেট–সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা: সতর্কীকরণ কেন্দ্র ◈ গাইবান্ধার মন্দির প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস চন্দ্র আটক, হুন্ডি ও ৯ কোটি ৩৫ লাখ টাকার বেশি মানিলন্ডারিং অভিযোগ

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৯, ১০:৪৭ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০১৯, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় পার্টি কার্যকর বিরোধী দল হিসেবে রাজনীতির মাঠে আছে, বললেন জিএম কাদের

ইউসুফ বাচ্চু: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে বিশাল শূন্যতা বিরাজ করছে। জনসাধারণের দাবি ও ভাষা বোঝে, এমন একটি রাজনৈতিক শক্তি খুঁজছে সাধারণ মানুষ। ঐক্যবদ্ধ জাতীয় পার্টি আরো শক্তিশালী হয়ে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি করবে।

তিনি বলেন, আগামী দিনে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারলেই জাতীয় পার্টি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। সোমবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সহ সভাপতি আবদুস সাত্তার পোদ্দার ও যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।

জিএম কাদের আরো বলেন, ‘জাতীয় পার্টি কার্যকর বিরোধী দল হিসেবে রাজনীতির মাঠে আছে। আমরা সরকারের চোখে আঙ্গুল দিয়ে তাদের ভুল-ক্রটি ধরিয়ে দেবো। আমরা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক রাজনীতি করবো।’

‘বাংলাদেশের রাজনীতিতে সরকারকে বাধ্য করা যায় না। বিএনপি যখন ক্ষমতায় ছিলো, তখন আওয়ামী লীগ তাদের দাবি আদায়ে সরকারকে বাধ্য করতে পারেনি। আবার আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে প্রধান বিরোধী দল হিসেবে বিএনপিও সরকারকে বাধ্য করতে পারেনি। যারা কথায় কথায় সরকারকে পদত্যাগে বাধ্য করতে চায়, সেটা বাংলাদেশের রাজনীতিতে একেবারেই অসম্ভব। তাই প্রতিটি দলেরই উচিত, নির্বাচিত প্রতিটি সরকারকেই রাষ্ট্র পরিচালনার জন্য ৫ বছর সময় দেয়া এবং পরবর্তী নির্বাচনের জন্য নিজ দলকে সংগঠিত করা।’
জাতীয় পার্টি সব সময় নিয়মতান্ত্রিক রাজনীতির মাধ্যমে বিরোধী দলের ভূমিকা রাখছে উল্লেখ করে তৃণমূলে দলকে আরো শক্তিশালী করতে সবার প্রতি আহবানও জানান তিনি।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া ও নাজমা আখতার এমপি, ভাইস চেয়ারম্যান জহিরুল আলম রুবেল ও আহসান আদেলুর রহমান এমপি, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু ও সুলতান আহমেদ সেলিম, সম্পাদকমণ্ডলীর মো. হেলাল উদ্দিন, হারুন অর রশীদ, শাহজাহান মানসুর, বেলাল হোসেন, মঞ্জুরুল হক, এমএ রাজ্জাক খান, আহাদ চৌধুরী শাহীন, কাজী আবুল খায়ের, ইঞ্জিনিয়ার এম এ সাত্তার, গোলাম মোস্তফা, কেন্দ্রীয় নেতা প্রিন্সিপাল গোলাম মোস্তফা, এনাম জয়নাল আবেদিন, ফজলে এলাহি সোহাগ, শফিকুল ইসলাম দুলাল ও ফারুক শেঠ, সাংস্কৃতিক পার্টির ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক জহিরুল ইসলাম মিন্টু এবং কুমিল্লার স্থানীয় নেতা হুমায়ুন কবীর মুন্সি, জোনাকী মুন্সি, মিজানুর রহমান, মাস্টার জয়নাল আবেদিন, মো. হোসেন, জসীম উদ্দিন তালুকদার, শাহীন আলম, তুহিন বক্সি ও জসীম উদ্দিন খন্দকার।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়