শিরোনাম
◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৯, ০৮:০১ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০১৯, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইলহান ও রাশিদাকে ইসরাইলে যেতে না দেয়ায় অর্থসাহায্য বন্ধ করে দেয়ার আহ্বান জানালেন বার্নি স্যান্ডার্স

রাশিদ রিয়াজ : মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স এনবিসি টেলিভিশনকে ইসরাইলকে মার্কিন সাহায্য বন্ধ করে দেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, দুই মার্কিন মুসলিম নারী কংগ্রেস সদস্য ইলহান ওমর ও রাশিদা তালিবকে ইসরাইলে প্রবেশ করতে দেয়া না হলে তেলআবিবকে দেয়া সাহায্য বন্ধ করে দিতে হবে। তিনি বলেন, এটি অত্যন্ত অবমাননাকর বিষয় যে, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একজন সদস্য এমন একটি ভূখণ্ডে যেতে পারবেন না যেটিকে আমরা শত শত কোটি ডলার সাহায্য দেই। ২০২০ সালে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের সম্ভাব্য প্রার্থী তালিকায় স্যান্ডার্সের নাম রয়েছে।

তিনি আরো বলেন, ইসরাইল যদি নারী কংগ্রেস সদস্যদের প্রস্তাবিত সফরের অনুমতি না দেয় তাহলে তেল আবিবকে অর্থসাহায্য দেয়া বন্ধ করে দিতে হবে।

ইসরাইল গত বৃহস্পতিবার ঘোষণা করে, মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট দলীয় নারী মুসলিম সদস্য ওমর ও তালিবকে অধিকৃত ভূখ-ে প্রবেশের অনুমতি দেয়া হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে ওই দুই কংগ্রেস সদস্য যাতে তেলআবিবে না যেতে পারে সেজন্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন তারা দেশটিকে ঘৃণা করে। ডেমোক্রেট সিনেটর বার্নি স্যান্ডার্স মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই আহ্বানেরও তীব্র নিন্দা জানিয়েছেন। এদিকে অতীতে ফিলিস্তিনের ওপর ইসরাইলের দখলদারিত্বের সমালোচনা করার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তেল আবিব দাবি করেছে। ইসরাইল এই প্রথম কোনো মার্কিন কংগ্রেস সদস্যকে প্রবেশাধিকার দেয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিল। এমনকি যুক্তরাষ্ট্রে ইসরাইলের স্বার্থ রক্ষাকারী সংগঠন আইপ্যাক’ও তেলআবিবের এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে।

  • সর্বশেষ