শিরোনাম
◈ জাতিসংঘের প্রতিবেদন ‘অত্যন্ত ভুল তথ্যে ভরা’, ১,৪০০ মৃত্যুর হিসাব প্রত্যাহারের দাবি শেখ হাসিনার! ◈ শহীদ জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা,ঢাকা ১৬ টি স্থানে বস্ত্র বিতরনে অংশ নিবেন ◈ ট্রাম্পের গলফ প্রকল্পে ভাঙছে কবরস্থান, জমি ছাড়তে নারাজ কৃষকেরা, ক্ষোভে ফুঁসছে ভিয়েতনামের গ্রামবাসী ◈ ট্রাম্পের দেওয়া যে ২ শর্তে ঝুলে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি ◈ ইরানের সঙ্গে যুদ্ধে ধ্বংস হয়েছে ৬ হাজার ৪৭৩টি ইসরায়েলি বাড়ি: জেরুজালেম পোস্ট ◈ আজ রা‌তে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল ও পিএস‌জি মু‌খোমু‌খি ◈ বর্ষায় গো-খাদ্যের ভরসা যমুনার চর, ঘাসের হাটে মিলছে কৃষকের স্বস্তি ◈ পথ দেখাচ্ছে বাংলাদেশের নতুন প্রজন্মের তরুণীরা : প্যারিসে অধ্যাপক ইউনূস ◈ বিশ্বমঞ্চে বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকার প্রশংসা জাতিসংঘের ◈ বিশ্বকা‌পের গ্রুপ প‌র্বে বেলজিয়ামের সামনে মিশর-ইরান ও নিউজিল্যান্ড চ্যালেঞ্জ

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৯, ০২:১১ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০১৯, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪০০ কোটি ডলারের বৈদেশিক অনুদান কমাতে যাচ্ছে হোয়াইট হাউস

লিহান লিমা: এই সপ্তাহের শেষের দিকে শতশত বিলিয়ন ডলারের বৈদেশিক অনুদান কমানোর পরিকল্পনা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

সিএনএনএর প্রতিবেদনে বলা হয়, ডেমোক্রেট ও কনজারভেটিভ, উভয় দলের অনেক আইনপ্রণেতা ও বৈদেশিক নীতি বিষয়ক পরামর্শকরা স্টেট ডিপার্টমেন্ট ও ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট থেকে এই তহবিল প্রত্যাহারের প্রকাশ্যে বিরোধীতা করেছেন। কিন্তু আড়ালে দুই দলের কংগ্রেস সদস্য ও স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা এই তহবিল ছাঁটকাটের জন্য হোয়াইট হাউসের কাছে সুপারিশ করেছেন। এর পরিমাণ হতে পারে ৪০০ কোটি মার্কিন ডলার। ট্রাম্প প্রশাসন বিশ্বাস করে, এটি অপব্যয় এবং মার্কিন নীতির ওপর সমর্থনসহ আরো শর্তসাপেক্ষেই বৈদেশিক অনুদান দেয়া উচিত। হোয়াইট হাউসের কর্মকর্তাদের বিশ্বাস, কংগ্রেসের কোন অনুমোদন ছাড়াই বৈদেশিক অনুদান বাতিলের সম্পূর্ণ এখতিয়ার তাদের রয়েছে।

গত বছর হোয়াইট হাউস বৈদেশিক অনুদান কমাতে চাইলেও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বাধাসহ অন্যান্যদের তোপের মুখে এই পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয়। তবে এই বছর তহবিল কমানো নিয়ে প্রকাশ্যে কোন কথা বলেন নি পম্পেও।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, অফিস অব ম্যানেজম্যান্ট এন্ড বাজেট তহবিল ছাঁটকাটের বিষয়টি চূড়ান্ত করতে কাজ করছে। আগামী সপ্তাহের শুরুতে এটি জনসম্মুখে আনা হতে পারে। তিনি আরো বলেছেন, এই তহবিল ছাঁটকাটের মধ্যে রয়েছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী, হন্ডুরাস, গুয়েতেমালা ও এলসালভাদরে অনুদান এবং সাংস্কৃতিক প্রকল্পগুলোতে অনুদান। তবে ফার্স্ট ডটার ইভানকা ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের গৃহিত প্রকল্প এবং বৈশ্বিক স্বাস্থ্য তহবিলের অনুদান এই ব্যয়সংকোচনের মধ্যে থাকবে না। ওই কর্মকর্তা বলেন, প্রেসিডেন্টের প্রকল্পগুলোর অনুদানে যে হাত দেয়া হবে না এতে বিস্ময়ের কিছু নেই।

সম্পাদনা : আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়