শিরোনাম
◈ নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালে ‘পরিকল্পিত ঘটনা’: অভিযোগ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ◈ জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন ◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০১৯, ০৭:৩৫ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০১৯, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্টিভ বাকনারের রেকর্ড স্পর্শ করলেন আলীম দার

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক ক্রিকেটার আলীম দার ব্যাট বলের লড়াইকে বিদায় দিয়ে আম্পায়ারিংকে বেছে নিয়েছেন। ২০০৩ সালে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট দিয়ে অভিষেক হয়েছিলো আম্পায়ারিংয়ের। গত বৃহস্পতিবার ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ টেস্ট দিয়ে মাঠে নেমেছেন ১২৮তম ম্যাচের দায়িত্ব পালন করতে। আর এই ম্যাচ দিয়ে স্পর্শ করেছেন ওয়েস্ট ইন্ডিজের স্টিভ বাকনারকে।
অবসরের আগে বাকনার ১২৮ টেস্টে আম্পায়ারিং করেছিলেন। এতোদিন এটাই ছিলো সর্বোচ্চ কোনো আম্পায়ারের ম্যাচ পরিচালনার। আর একটি ম্যাচে দায়িত্ব পালন করলেই বাকনারকে ছাড়িয়ে শীর্ষে ওঠে যাবেন ৫১ বছর বয়সী আলীম দার।

এমন কৃতীত্ব গড়তে পেরে আইসিসিকে আলীম দার বলেছেন, ‘আমার রোল মডেল স্টিভ বাকনারকে ছুঁতে পেরে আমি গর্ববোধ করছি।’
ক্রিকেট বিশ্বের মাত্র তিনজন আম্পায়ার টেস্ট ক্রিকেটে একশর বেশি ম্যাচে আম্পারিং করেছেন। বাকনার ও আলীম দার ছাড়া দক্ষিণ আফ্রিকার রুডি কর্টজেন ১০৮ টেস্টে দায়িত্ব পালন করেছেন। সব মিলিয়ে তিন ফরম্যাটে আলীম দার ৩৭৬ ম্যাচে আম্পায়ারিং করেছেন।

পাকিস্তানের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসি এলিট প্যানেলে প্রবেশ করেন আলীম দার। ২০০৯, ’১০ ও ’১১ সালে টানা তিন বছর আইসিসির সর্বোচ্চ পুরস্কার ডেভিড শেফার্ড ট্রফি জেতেন এ আম্পায়ার।

  • সর্বশেষ