শিরোনাম
◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন ◈ প্রবাসীরা ই-মেইলে অভিযোগ দিলেই সমাধান পাবেন ◈ স্টুডিওতে লুটপাটের পর ‍সালমান মুক্তাদির বললেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেট জব, বিএনপি জোস কাজ করছে’ ◈ ভুলের সুযোগে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ◈ ঢাকার মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের কারণ কী? ◈ কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে আবারও আটক ২৫৪ ◈ বৃদ্ধাশ্রমে সা‌বেক ক্রিকেটার বি‌নোদ কাম্বলি, কেমন আছেন জানালেন নিজেই ◈ বেকারত্ব থেকে অনলাইন জুয়া, রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে অপরাধ ◈ ইউএনজিএ অধিবেশন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০১৯, ০৭:৪০ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০১৯, ০৭:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, বললেন মির্জা ফখরুল

হ্যাপি আক্তার : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। চ্যানেল ২৪, ১১:০০

শুক্রবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন এবং সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি মহাসচিব একথা বলেন।
এসময় বিচার বিভাগকে করায়ত্ব করে বেগম খালেদা জিয়াকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন করে

তিনি বলেন, আইন আদালতের ভূমিকা কি সেটা আমরা জেনে গেছি। আমাদের দুর্ভাগ্য, আমরা এমন কিছু করতে পারছি না যে নেত্রীকে আন্দোলনের মধ্যে দিয়ে মুক্ত করতে পারবো।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ এই দেশে একদলীয় শাসন ব্যবস্থা স্থাপন করে ছিলো। সমস্ত গণতন্ত্রের রাজনৈতিক দলগুলো বন্ধ করার সাথে সাথে অর্থনৈতিক দিকগুলোও তারা বন্ধ করেছিলো। এই কথাগুলো আমাদের বার বার মনে করা উচিত।

তিনি আরো বলেন, দেশ উন্নয়নের যতটুকু কথা বলা হয়, সে উন্নয়নের ভিত্তিগুলো তৈরি করা হয়ে ছিলো বিএনপি সরকারের আমলেই। জিয়াউর রহমান সেই ভিত্তিগুলো স্থাপন করেছিলেন আর তার উন্নয়নের ধাপগুলো এগিয়ে নিয়েগেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ