শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৯, ০৩:১৪ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০১৯, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনীতে পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৮, আহত ২০

মঈন মোশাররফ : ফেনীতে একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৮ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। জাগো নিউজ
বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার লেমুয়া ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
এ প্রসঙ্গে মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কাওসার বলেন, গত তিন দিন আগে হতাহতরা নারায়ণগঞ্জ থেকে পিকনিকের উদ্দেশে কক্সবাজারে যায়। সেখান থেকে ফেরার পথে বৃহস্পতিবার ভোরে তাদের বহনকারী প্রাইম পরিবহনের বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ছয়জন এবং হাসপাতালে নেয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়।
এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ২৫০ শয্যার ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

  • সর্বশেষ