শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৯, ০৬:২০ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০১৯, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদী সরকার ভারতের সংবিধানকে হত্যা করেছে, মন্তব্য করে গ্রেপ্তার কাশ্মীরি নেতা ফয়সাল

সাইফুর রহমান: জম্মু ও কাস্মীর পিপলস মুভমেন্টের প্রেসিডেন্ট শাহ ফয়সালকে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। বুধবার সকালে দিল্লি থেকে তুরস্কগামী একটি বিমানে উঠার পূর্বমুহুর্তে তাকে গ্রেপ্তার করে শ্রীনগরে পাঠানো হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। বিবিসি,দি হিন্দু

বিমানবন্দর কর্মকর্তাদের বরাত দিয়ে পিটিআই জানায়,তাকে গ্রেপ্তার করে কাশ্মীরে পাঠানো হয়েছে। আবার,তাকে গৃহবন্দি করা হয়েছে বলেও সংবাদ প্রকাশ করেছে কয়েকটি স্থানীয় গণমাধ্যম। বিবিসি জানায়, তাকে গ্রেপ্তার করে ঠিক কোথায় রাখা হয়েছে এব্যাপারে বিমানবন্দর এবং পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

মঙ্গলবার এক টুইট বার্তায় ফয়সল বলেছিলেন, মোদী সরকার প্রকাশ্য দিবালোকে ভারতের সংবিধানকে হত্যা করেছে। এর আগে বিবিসি হার্ডটক অনুষ্ঠানেও তিনি একই মন্তব্য করেছিলেন। রাজনৈতিক অধিকার ফিরে পেতে তিনি কাশ্মীরিদের প্রতি অহিংস গণ আন্দোলনেরও আহ্বান জানিয়েছিলেন।

৩৫ বছর বয়সী ফয়সল একজন সরকারি চিকিৎসক হলেও গত জানুয়ারিতে চাকুরি থেকে ইস্তফা দেন। এর কারণ হিসেবে তিনি ভারত তথা কাষ্মীরে সংখ্যালঘু মুসলিমদের প্রতি রাষ্ট্রীয় বৈষম্যের কথা উল্লেখ করেন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়