শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ০৮:০৪ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯০ হাজার টাকা কেজি দরে বিরল জাতের চা-পাতা বিক্রির নতুন ইতিহাস গড়লো ভারতের আসাম

আরিফা রাখি : মঙ্গলবার (১৩ আগস্ট) রাজ্যটির দিকম টি অ্যাস্টেট থেকে ‘গোল্ডেন বাটারফ্লাই’ নামে এ চা-পাতা ৭৫ হাজার রুপি দিয়ে নিলামে কিনে গুয়াহাটি চা নিলাম কেন্দ্র (জিটিএসি)। জিটিএসি বায়ার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি দীনেশ বিহানি বলছেন, গোল্ডেন বাটারফ্লাই এখন পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে আসাম শহরভিত্তিক ব্যবসায়ীদের কাছে। এর আগে কোনো চা-পাতা এতো দামে বিক্রি হয়নি।

তিনি বলেন, বিরল এবং বিশেষ এই চা-পাতা জে টমাস অ্যান্ড কোম্পানির সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে কিনে এ খাতে এই নিলাম কেন্দ্রটি একটি উজ্জ্বল ভাবমূর্তির অবস্থান তৈরি করেছে। চা ব্যবসার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে জিটিএসি।

তিনি আরো বলেন, চা খাতের বিদেশি বাজারে উচ্চমূল্যে বিশেষ চা-পাতা কেনায় বড়ভাবে আত্মপ্রকাশ করেছে জিটিএসি। এছাড়া এই নিলাম কেন্দ্র যারা কঠোর পরিশ্রম করে চা উৎপাদন এবং বিক্রি করছে, তাদের সুযোগ দিতে সবসময়ই আগ্রহী।

এর আগে গত ৩১ জুলাই (বুধবার) সব রেকর্ড ভেঙে আসামের ডিবরুগড় জেলায় হাতে তৈরি ‘মাইজান গোল্ডেন টিপস চা’ বিক্রি হয়েছিল ৭০ হাজার ৫০১ রুপি কেজি দরে। এর একদিন আগে মঙ্গলবার আবার গুয়াহাটি চা নিলাম কেন্দ্র ‘মনোহারী গোল্ড’ স্পেশাল চা কিনেছিল ৫০ হাজার রুপি কেজি দরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়