শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ০৭:৪৫ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামপুরায় স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

ইসমাঈল হুসাইন ইমু : রাজধানীর রামপুরায় শিশু গৃহকর্মীকে মারধরের ঘটনায় স্বামী প্রতিবাদ করায় অভিমান করে স্ত্রী তাসলিমা বেগম (৩৫) আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে তাসলিমাকে অচেতন অবস্থায় তার স্বামী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাসলিমা রাজবাড়ী সদর উপজেলার গার্মেন্টসের এক্সেসরিজ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের স্ত্রী। তারা পূর্ব রামপুরা আব্দুল্লাহবাগ মসজিদ এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় তিন সন্তানকে নিয়ে থাকেন।

বুধবার সকালে জাহাঙ্গীর আলম জানান, ঘরের কাজে সহযোগিতা করার জন্য প্রায় সাত-আট মাস আগে গ্রামের বাড়ি থেকে ৮/৯ বছরের এক শিশুকে আমার স্ত্রী বাসায় নিয়ে আসি।

মঙ্গলবার রাতে ওই শিশু গৃহকর্মীকে আমার স্ত্রীর বকাঝকা দেয় ও মারধর করে। শিশুটির সামনেই আমি এর প্রতিবাদ করলে আমার স্ত্রী রেগে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে দেখি আমার স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ঝুলে আছে। সেখান থেকে দ্রুত তাকে নামিয়ে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়