শিরোনাম
◈ যাকাত ব্যবস্থাপনায় ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: তারেক রহমান ◈ ‘ভালো লাগা’ থেকে যুদ্ধ? ট্রাম্পের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রেই তীব্র প্রশ্ন ◈ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার ◈ নারীর অধিকার ও সমতা নিশ্চিতেই উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য: তারেক রহমান ◈ তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আরও ২ ভ্যাসেল আসছে: জ্বালানি মন্ত্রী ◈ বিদেশি কর্মী নিয়োগে সুখবর দিলো মালয়েশিয়া ◈ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত পেলেন ৮ চিকিৎসককে ◈ ঢাকার মার্কিন দূতাবাস থেকে সতর্কতা জারি, যে ভুলে কারণে বন্ধ হবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ ◈ ত্রুটিপূর্ণ বিমানে ভিভিআইপি ফ্লাইট: তারেক রহমানকে বহনকারী বিমানে রক্ষণাবেক্ষণে গুরুতর অনিয়ম

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ০৬:২৫ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্মি গলফ ক্লাবে ‘ইতিহাস আমার অহংকার’ টেরাকোটা উদ্ধোধন করলেন সেনাপ্রধান

ইসমাঈল হুসাইন ইমু : সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বুধবার আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনের দক্ষিণ পূর্ব পাশের দেয়ালে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সন্বলিত একটি টেরাকোটা 'ইতিহাস আমার অহংকার' উদ্বোধন করেন। এ সময় সেনাবাহিনীর উর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ এবং গলফ ক্লাব এর সন্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের রূপকার ও স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বদানকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সন্বলিত টেরাকোটা ‘ইতিহাস আমার অহংকার’-এ বাংলাদেশর অভ্যুদয় ইতিহাস, ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুর ছয় দফা, ৭ই মার্চের কালজয়ী ভাষণ, স্বাধীনতা যুদ্ধের খন্ড চিত্র এবং এই সকল কার্যক্রমের ইতিহাস ফুটে উঠেছে। ভাস্কর্য শিল্পী মৃণাল হক কর্তৃক উক্ত শিল্পকর্মটি আর্মি গলফ ক্লাবের দেয়ালে নির্মাণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়