শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য কৌশল, কতটা প্রস্তুত বাংলাদেশ? ◈ অতিরিক্ত সময়ের গোলে স্পেনের জয়, বিশ্বকাপ থেকে বিদায় পর্তুগালের ◈ প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর লেখা বইসহ ৩ বই রাখার নির্দেশ বাতিল ◈ ছবি মুক্তির পরপরই জি-ফাইভ থেকে ‘সাতলুজ’ অপসারণ, দর্শকদের ডাউনলোড করা সংস্করণ দেখতে আহ্বান দিলজিৎয়ের ◈ ভেজালবিরোধী অভিযান জোরদারে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ গরু চরাতে গিয়ে রাখালের ওপর সিংহের ভয়াবহ হামলা, ৩০ মিনিট আটকে রাখার পর উদ্ধারের ভিডিও ভাইরাল ◈ সমুদ্রের গুপ্তধনের খোঁজে বাংলাদেশ, যুক্তরাজ্যের নকশায় তৈরি হচ্ছে ভাসমান গবেষণাগার ◈ গুলশান-বনানী-বারিধারা লেক রক্ষায় কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ গাজায় প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের ঘোষণা, বিলুপ্ত হলো বর্তমান সরকার ◈ প্রধানমন্ত্রী বেতনের ১০% সরকারি কোষাগারে জমা দেন, মন্ত্রীদেরও একই আহ্বান

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ০৪:৪৫ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ০৪:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার আহ্বান এইচআরডব্লিউ’র

আন্তর্জাতিক ডেস্ক : ভারত শাসিত কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। এইচআরডব্লিউয়ের দক্ষিণ এশিয়া বিভাগের পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি এক নিবন্ধে এ আহ্বান জানিয়েছেন। টাইমনিউজ

হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশিত নিবন্ধে মীনাক্ষী লিখেছেন, এক সপ্তাহ হয়ে গেল ভারতীয় সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছে। কাশ্মীর এখনো নিরাপত্তার ঘেরাটোপে বন্দী, তাদের প্রধান নেতারা কারাবন্দী হয়ে আছেন। ফোনের নেটওয়ার্ক সীমিত করে দেওয়া হয়েছে, ইন্টারনেট সংযোগ বন্ধ করে রাখা হয়েছে। ঈদের দিন কাশ্মীরিরা তাদের প্রধান মসজিদে নামাজও পড়তে পারেননি।

প্রতিবাদরত কাশ্মীরি জনগণের ওপর সরকারের আইনশৃঙ্খলা বাহিনী যে জুলুম চালিয়েছে, সেটিও নিবন্ধে উল্লেখ করেছেন।

তিনি আরও লিখেছেন, কাশ্মীরিরা তাদের প্রিয়জনদের সঙ্গে দেখা করতে পারেনি, রোগীরা পর্যাপ্ত চিকিৎসাসেবা পায়নি, এমন কথাও শোনা গেছে।

তবে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কাশ্মীরের অবস্থা বেশ ভাল আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়