শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ০৭:৩৪ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চামড়া না কিনে এতিমদের হকটাও মেরে খেলেন! (ভিডিও)

নিউজ ডেস্ক : দেশে কোরবানির চামড়া নিয়ে শুরু হয়েছে অন্য রকমের ব্যবসা। কোনো ব্যবসায়ীই এখন চামড়া কিনছেন না। ফলে দাম নেই চামড়ার। বিক্রি করতে এসে পরিবহনের খরচই তুলতে পারছে না কেউ।  উপযুক্ত দাম না পাওয়ায় কেউ কেউ চামড়া গর্ত করে পুঁতে ফেলছেন। বুলডোজার দিয়ে আবর্জনার ভাগাড়ে ফেলে দেয়া হচ্ছে কোরবানির পশুর চামড়া। এভাবেই দেশের বিভিন্ন স্থানে চামড়া নষ্ট করছেন মৌসুমী ব্যবসায়ীরা। যুগান্তর

এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে সমালোচনা ও প্রতিবাদ। অনেকে লিখেছেন চামড়া না কিনে শেষ পর্যন্ত এতিমদের হকটাও মেরে খেলেন। আবার কেউ কেউ লিখেছেন আল্লাহ এদের বিচার করুক।

নূর ইসলাম নুরু নামে একজন তার ফেসবুক ওয়ালে বেশকিছু ছবি ও ভিডিও আপলোড করেছেন।

তাতে তিনি লিখেছেন, চট্টগ্রামের আতুরার ডিপো এলাকার চামড়ার বাজারে চট্টগ্রামের শহর ও গ্রাম থেকে আনা বিপুলসংখ্যক চামড়া বিক্রি করতে না পেরে ফেলে রেখে চলে গেছেন বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা আর মৌসুমী ব্যবসায়ীরা।

আড়তদারেরা ঢাকার ট্যানারি মালিকদের কাছ থেকে টাকা সংগ্রহ করতে না পারায় এবং চামড়ার নিম্নদরের কারণে চামড়া ক্রয় বন্ধ করে দেয়। সিটি করপোরেশন এই চামড়াগুলো অপসারণ করছে।

শেষ পর্যন্ত এতিমদের হকটাও মেরে খেলেন। মনে রাখবেন একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।

 

এএস/...

 

ভিডিও লিংক...

 

https://www.facebook.com/100009820779801/videos/920034191667265/

  • সর্বশেষ
  • জনপ্রিয়