শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ০৪:০০ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় ডেঙ্গু আক্রান্ত দুই শিশু ও বাপেক্স কর্মকর্তার মৃত্যু

শেখ নাঈমা জাবীন : ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো তিনজন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে মারা গেছেন বাপেক্স কর্মকর্তা মাহবুবুল্লাহ হক। এছাড়া ঢাকা মেডিকেল ও সোহরাওয়ার্দী হাসপাতালে মারা গেছে দুই শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন রোগীর সংখ্যা কমেছে। ইনডিপেনডেন্ট

ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর সোহওয়ার্দী হাসপাতালে ভর্তি আকরাম হোসেন। আগে থেকেই ছিল কিডনি জটিলতা, ডেঙ্গুর পর নিয়ন্ত্রণে থাকছে না রক্তচাপ।

একই হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ মোবারকের কমছে না ডায়রিয়া। চিকিৎসকেরা বলছেন, বয়স্ক ছাড়াও ডেঙ্গু আক্রান্ত বেশিরভাগ শিশু ডায়রিয়া, বমি ও শ্বাসকষ্টে ভুগছে।

ডেঙ্গুর সাধারণ বৈশিষ্ট্যের পরিবর্তে এবার অনেকক্ষেত্রে অনিয়ন্ত্রিত রক্তচাপ এবং ডায়রিয়া বমি থেকে পানিশূন্যতার মতো লক্ষণ দেখা যাচ্ছে। আক্রান্ত হচ্ছে হার্ট লিভার কিডনি। চিকিৎসকেরা বলছেন, এসব পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করলে মৃত্যু হার শূন্যে নামানো সম্ভব।

ডেঙ্গু পরিস্থিতি দেখতে রাজধানীর কুর্মিটোলা ও কুয়েত মৈত্রী হাসপাতাল পরিদর্শন কালে স্বাস্থ্যমন্ত্রী জানান, চাপ সামলাতে রাজধানীর চারটি বিশেষায়িত হাসপাতালেও ডেঙ্গু রোগী ভর্তি নেয়া হচ্ছে। মুমূর্ষুদের বাঁচাতে বাড়ানো হচ্ছে আইসিইউ সুবিধা।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ২০০ জন ভর্তি হয়েছেন হাসপাতালে। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি ৪৪ হাজার রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার জন। সম্পাদনা : রাশিদ রিয়াজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়