শিরোনাম
◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ১২:১৮ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রেনের পর এবার বন্ধ হলো দিল্লী-লাহোর বাস রুট

শাহীন খন্দকার : গতকাল সোমবার বন্ধ হয়েছে দিল্লি-লাহোর বাস পরিষেবা। ভারতের সরকারি পরিবহন দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, জম্মু-কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ প্রত্যাহারের পর বাস পরিষেবা দিতে রাজি নয় পাকিস্তান। সে কারণে একই সিদ্ধান্ত নিয়েছে ভারত।
এর আগে গত শনিবার পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, সোমবার থেকে বাস পরিষেবা বাতিল করতে চায় দেশটি। এর আগে দিল্লী-ইসলামাবাদ ট্রেন যোগাযোগও বন্ধ হয়েছিলো।

গতকাল সকাল ৬টায় দিল্লি থেকে লাহোরের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল দিল্লি পরিবহন সংস্থার একটি বাসের। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান দিল্লি-লাহোর বাস পরিষেবা বাতিল করায় লাহোরের উদ্দেশে বাস ছাড়া হয়নি।

গত শনিবার সকালে দুজন যাত্রী নিয়ে দিল্লি থেকে শেষবারের মতো লাহোরের উদ্দেশে রওনা দেয় একটি বাস। ওই দিনই ১৯ যাত্রী নিয়ে লাহোর থেকে দিল্লি ফিরে আসে বাসটি। এর পরদিন রোববার লাহোরের উদ্দেশে ভারত থেকে কোনো বাস ছাড়া হয়নি।

এদিকে পাকিস্তানের বাস পরিষেবা বাতিলের সিদ্ধান্তের পরই ‘সমঝোতা এক্সপ্রেস’ নামে লাহোরগামী একটি ট্রেনও বাতিল করেছে ভারতের রেল কর্তৃপক্ষ। ১৯৯৯ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো দিল্লি-লাহোর বাস পরিষেবা চালু করা হয়। ২০০১ সালে ভারতীয় সংসদে জঙ্গি হামলার পর তা বাতিল করে দেওয়া হয়। ২০০৩ সালে আবারও চালু করা হয় বাস পরিষেবা।

এদিকে চলতি বছরে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ভারতের ৪২ জওয়ান নিহতের ঘটনা ও পরে বালাকোটে ভারতের দাবি করা পাকিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের ওপর হামলার ঘটনার পর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপড়েনে যাত্রী সংখ্যা কমে যায়। দিল্লির আম্বেদকর স্টেডিয়াম থেকে লাহোরের উদ্দেশে বাস ছেড়ে যেত প্রতি সোম, বুধ ও শুক্রবার। দিল্লির উদ্দেশে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার বাস ছাড়ত পাকিস্তান পরিবহন সংস্থা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়