শিরোনাম
◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ দৌলতদিয়ায় বাসডুবি: ১১ জনকে জীবিত উদ্ধার, পাওয়া গেল ৪ মরদেহ, বাসে যাত্রী ছিলেন প্রায় ৪৫ জন ◈ তেলের দাম ১৫০ ডলারে গেলে বৈশ্বিক মন্দা আসতে পারে: আর্থিক জায়ান্ট ব্ল্যাকরকের প্রধান ◈ ৪০ যাত্রী নিয়ে পদ্মায় বাস ডুবি: ১১ জন জীবিত উদ্ধার, নিখোঁজদের স্বজনদের আহাজারি ◈ ২ মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৬৪ বার ‘স্যার’ সম্বোধন ডিসির, ভিডিও ভাইরাল ◈ ওয়া‌শিংটন‌কে কিম জং এর হু‌শিয়া‌রি, বুঝ‌তে পার‌ছেন পরমাণু অস্ত্র কেন প্রয়োজন? ইরান‌কে দেখ‌ছেন তো ◈ নবীন ফ্যাশনের ঘটনার নেপথ্যের কারণ জানালেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভিডিও) ◈ চতুর্মুখী চাপে ট্রাম্প, যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ◈ পরকীয়ার গুঞ্জন, সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের ◈ বি‌শেষ নাম নি‌য়ে পা‌কিস্তান সুপার লি‌গে খেল‌বেন মুস্তাফিজ ও ইমন

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০১৯, ০৫:২০ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০১৯, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিনা দোষে দশ বছর কারাভোগ, স্কুলশিক্ষক আজমত আলীর ২০টি ঈদের দিন শুধু কেটেছে কেঁদে

তাপসী রাবেয়া: বিনা দোষে ১০ বছর কারাভোগের পর মুক্ত হলেও স্কুলশিক্ষক আজমত আলীর কষ্ট কমেনি। কারাগারে হারিয়ে যাওয়া ১০টি বছর এখনো তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। নানা রোগে আক্রান্ত তিনি। এর মধ্যে তাকে মুক্ত করতে পরিবারের সদস্যরা সহায়সম্পত্তি সবই বেচেছেন। সংসারের সবার খাওয়ার খরচ জোগানোই এখন কষ্ট। সংসারের বোঝা টেনে নেওয়ার বয়স আর অবস্থা কোনোটিই নেই আজমতের।

গত শনিবার সকালে জামালপুর শহরের খুঁপিবাড়ী এলাকায় তার মেয়ের বাসায় সদ্য কারামুক্ত আজমত আলী এসব কষ্টের কথা শোনান।জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দি এলাকার পাখিমারা গ্রামের স্কুলশিক্ষক আজমত আলীর বয়স এখন ৭৪। ১৯৮৭ সালে জমিসংক্রান্ত বিরোধের জেরে গ্রামের রেজাউল করিম নিহত হওয়ার পর হত্যা মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন।

পরে রাষ্ট্রপতির ক্ষমা পেয়েও তাকে আরও ১০ বছর কারাভোগ করতে হয়। গত ১৬ জুলাই তিনি জামালপুরের কারাগার থেকে মুক্তি পান। আজমত আলী বলেন, ‘জীবনটাই কেমন জানি হয়ে গেছে। জীবনের সব আনন্দ হারিয়ে গেছে। ১০ বছরে ২০টি ঈদের দিনে শুধু কেঁদেছি। ওই খুনে আমি জড়িত ছিলাম না, শত্রুতা করে মামলায় নাম দিয়েছিল। এখন দেখেন, ঈদে কাউকে কিছু কিনে দেওয়ার সামর্থ্য আমার নেই। জীবনের সব শক্তি কারাগারেই হারিয়ে গেছে। সংসারটা তছনছ হয়ে গেছে।’ মেয়ে বিউটি আক্তার বলেন, ‘বাবাকে মুক্ত করতে ২০ থেকে ২৫ লাখ টাকার জমিজমা বিক্রি করতে হয়েছে। এত কিছুর পর বাবাকে পেয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়