শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ১২ আগস্ট, ২০১৯, ০৬:৩৬ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০১৯, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবেশ রক্ষার জন্য একদিন পর পর মলত্যাগ করার পরামর্শ দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

মারুফুল : এই গ্রহকে বাঁচানোর উপায় হিসাবে এ পরামর্শ দেন ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো । বিবিসি বাংলা

একটি প্রতিবেদনের বরাত দিয়ে ওই সাংবাদিক বলেন, এই গ্রহে গ্রিনহাউজ প্রভাবের এক চতুর্থাংশের জন্য দায়ী বন উজাড়।

তার প্রতিক্রিয়ায় বলসোনারো বলেন, কম মলত্যাগ করলে পরিবেশ দূষণ কমবে। এটি পুরো বিশ্বের জন্যই মঙ্গল। তবে একদিন পরপর মলত্যাগ করার জন্য খানিকটা কম খেতে হবে।

সম্প্রতি অ্যামাজনে বন উজাড় বেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট তোপের মুখে পড়েন। এরপর বন উজাড় বেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে প্রধান ভূমিকায় থাকা সংস্থার প্রধানকে বরখাস্ত করেন তিনি। প্রেসিডেন্ট বলসোনারোর অভিযোগ, ওই ব্যক্তি সমস্যার পরিধি নিয়ে মিথ্যা বলেছে।

তবে বিজ্ঞানীরা বলছেন, সরকার যে নীতি নিয়েছে সেগুলোতে পরিবেশ সংরক্ষণের চাইতে উন্নয়নকে গুরুত্ব দেয়া হয়েছে বেশি। জানুয়ারিতে বলসোনারো দায়িত্ব গ্রহণের পর থেকে অ্যামাজন ক্রমান্বয়ে ক্ষতির মুখোমুখি হচ্ছে।

ব্রাজিলের মহাকাশ সংস্থার তথ্যে দেখা গেছে, গত বছর জুনের পর থেকে চলতি বছরে অ্যামাজনে বনভূমি ধ্বংস করার হার ৮৮% বৃদ্ধি পেয়েছে।

  • সর্বশেষ