শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ১২ আগস্ট, ২০১৯, ০১:২৭ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০১৯, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাবেয়া-রোকাইয়াকে দেখে এলেন প্রধানমন্ত্রী

রমজান আলী : সিএমএইচে চিকিৎসাধীন জোড়া লাগানো এক মাথার যমজ শিশু রাবেয়া-রোকেয়াকে আজ রোববার দুপুরে দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসার পর তাদের দুইজনের মাথা আলাদা করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, তিনি তাদের সার্বিক অবস্থার খোঁজ খবর নেন। এর আগে হাঙ্গেরিতে তাদের কয়েক দফা চিকিৎসার পর সিএমএইচে চূড়ান্ত অপারেশনের পর তাদের যুক্ত মাথা পৃথক করা হয়েছে।

পুরো চিকিৎসার ব্যয়ভার বহন করেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাবেয়া-রোকেয়ার বাড়ি পাবনার চাটমোহরে। তাদের বয়স সাড়ে তিন বছর। এরপর তিনি ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিনকে দেখতে যান। সেখানে কিছু সময় অতিবাহিত করেন তিনি।

এর আগে সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির স্বামী বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট তৌফীক নাওয়াজকে দেখতে যান।তিনি চিকিৎসার খোঁজ-খবর নেন। এ সময় সেখানে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক এবং বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়