শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ১১ আগস্ট, ২০১৯, ০৬:৫৪ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০১৯, ০৬:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীর ২৫ গ্রামে আজ পালিত হচ্ছে ঈদ

প্রিন্স মুজাহিদ, পটুয়াখালী : সৌদি আরবের সাথে মিল রেখে আজ রোববার পটুয়াখালীর ২৫ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন। সকাল ৯টায় সদর উপজেলার বদরপুর দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বাংলা ১৯২৮ সন থেকে এখানকার গ্রামবাসীরা ঈদুল আজহা এই নিয়মে ঈদ পালন করে আসছে।

বদরপুর দরবার শরীফসহ কলাপাড়া. গলাচিপা এবং বাউফল উপজেলার ২৫ টি গ্রামে অনুরুপভাবে ঈদ-ঊল-আযহা জামাত অনুষ্ঠিত হয়। জেলার ২৫ গ্রামের মধ্যে রয়েছে গলাচিপার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পারা, মৌডুবি, বাউফলের মদনপুরা, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, শাপলা খালী, কনকদিয়া, আমিরাবাদ, কলাপাড়ার নিশানবাড়িয়া, ইটবাড়ীয়া, শহরের নাঈয়া পট্টি, টিয়াখালী, তেগাছিয়া, দক্ষিণ দেবপুর।

স্থানীয়ভাবে এরা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া এবং চানটুপির অনুসারী হিসাবে পরিচিত। চট্টগ্রামের সাতকানিয়ার পীর মাওলানা মোহাম্মদ মোকলেসুর রহমানের অনুসারী হিসেবে প্রায় অর্ধশত বছর যাবত সৌদি আরবের সাথে সংগতি রেখে রোজা, ঈদুল ফিতর ইসলাম ধর্মীয় যাবতীয় আচার অনুষ্ঠান পালন করে আসছেন।

  • সর্বশেষ