শিরোনাম
◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার ◈ আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যান থেকে পালাল ‘পিচ্চি রাজা’ ◈ কারিগরি শিক্ষায় ‘শিখবে-তৈরি করবে-আয় করবে’ মডেলের প্রস্তাব

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০১৯, ১০:৪৭ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০১৯, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীর নিয়ে দিল্লির দাবি প্রত্যাখ্যান ওয়াশিংটনের

নিউজ ডেস্ক : কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারে ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিল করার আগে বিষয়টি ওয়াশিংটনকে জানানো হয়েছিল বলে দাবি করেছিল নয়াদিল্লি। তবে সেই দাবি প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। সময় টিভি

যুক্তরাষ্ট্র এক সিনিয়র কূটনৈতিক দাবি করেছেন, কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের বিষয়টি ভারত সরকার যুক্তরাষ্ট্রকে জানায়নি।

বুধবার (৭ আগস্ট) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়ার ব্যুরো বলেছেন, জম্মু-কাশ্মীরকে বিশেষ সাংবিধানিক মর্যাদার বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে ভারত আলোচনা হয়নি।

এর আগে নাম না প্রকাশ করার শর্তে একটি ভারতীয় সূত্র সংবাদমাধ্যম জানিয়েছিল, ১ আগস্ট ৯ম পূর্ব এশিয়া সামিটের ফাঁকে পম্পেওকে বিষয়টি জানান এএস জয়শঙ্কর। ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলার পর মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে বিষয়টি জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এ সময় কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের বিষয়টিও জানান তিনি।

  • সর্বশেষ