শিরোনাম
◈ দুই গোলে এগিয়ে নেদারল্যান্ড, দেখুন সরাসরি ◈ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, নজরে বিনিয়োগ ও তিস্তা ◈ পার‌লো না বাংলা‌দেশ, ভারতের কাছে হেরে সেমির রেস থেকে ছিটকে গেলো ◈ নেপালে ফুটব‌ল নিষিদ্ধ করলো ফিফা! ◈ জিম্বাবুয়ের বিরু‌দ্ধে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা ◈ চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ◈ শহরে নয়, এবার গ্রামমুখী হতে হবে শিক্ষকদের: শিক্ষামন্ত্রী ◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, সরগরম এফডিসি ◈ সংসদে স্বাস্থ্যমন্ত্রী: দেশে বছরে নতুন ক্যান্সার রোগী প্রায় ১ লাখ ৬৭ হাজার, ৪৮৫টি এক্স-রে ও ৩৯৫টি আল্ট্রাসাউন্ড মেশিন অকেজো ◈ ইরান যুদ্ধ সংক্রান্ত 'জরুরি প্রয়োজনে' কংগ্রেসের কাছে ৮ হাজার ৭০০ কোটি ডলার চাইলেন ডোনাল্ড ট্রাম্প 

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০১৯, ১০:৫৪ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০১৯, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরসরাইয়ে খননে অনিয়মের অভিযোগ, খালে ধসে পড়ছে সড়ক

নুরুল আলম, মিরসরাই : চট্টগ্রামের মিরসরাইয়ে প্রায় আড়াই কিলোমিটার সড়ক খালে ধসে পড়ছে। উপজেলার মায়ানী ইউনিয়ন ও খইয়াছড়া ইউনিয়নের মধ্যবর্তী সাহেরখালী খালের পাশ দিয়ে যাওয়া শহীদ আবুল বশর সড়কের কাজীরহাট থেকে পশ্চিম ছাগলখাইয়া পর্যন্ত, কাজীরহাট থেকে প‚র্ব ছাগলখাইয়া সড়কের অংশ ও কাজীরহাট থেকে কাজীরহাট মাদ্রাসার ব্রিজ পর্যন্ত সড়কের ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কারণে তিন ইউনিয়নের কয়েক হাজার মানুষের স্বাভাবিক চলাচল হুমকির মুখে পড়েছে।

জানা গেছে, চলতি শুষ্ক মৌসুমে পানি উন্নয়ন বোর্ড সীতাকুন্ডের তত্ত্বাবধানে মিরসরাইয়ে সাহেরখালী খালের চার কিলোমিটার, মঘাদিয়া খালের দুই কিলোমিটার ও ডোমখালী খালের চার কিলোমিটার খনন কাজ করা হয়। খালগুলো গড়ে ২২ মিটার চওড়া ও ১ দশমিক ৪৯ মিটার গভীর করে কাটা হয়েছে বলে জানায় ঠিকাদার এস এম আবুল হোসেন। কিন্তু খালগুলো কাটতে গিয়ে খালের দুইপাশে তৈরি হওয়া সড়কের পাশে পর্যাপ্ত জায়গা না রাখায় বর্ষায় সড়কগুলো ভেঙে খালে পড়ে যাচ্ছে।

খাল খনন কাজের দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ড (সীতাকুন্ড) উপ-সহকারী প্রকৌশলী সুমন প্রমাণিক জানান, ঠিকাদার নিজে থেকে খাল খনন কাজ করিয়েছে। তিনি অন্যকাজে ব্যস্ত থাকায় খনন কাজ দেখতে ঠিকভাবে আসতে পারেননি।

উপজেলা প্রকৌশলী আহসান হাবিব বলেন, পানি উন্নয়ন বোর্ড অপরিকল্পিতভাবে খাল খননের কারণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের খালের পাশে থাকা সড়কগুলো ধসে পড়ছে। খাল খনন এবং সড়ক দুইটিই জনগণের জন্য। কিন্তু একটি নষ্ট করে আরেকটির উন্নয়ন কতটুকু জনগণের উপকার হবে তা ভাবা প্রয়োজন। সম্পাদনা : ওমর ফারুক, আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়