শিরোনাম
◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায় 

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০১৯, ০৩:৪৮ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০১৯, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলের মতো বিপিএলেও লাভের অংশ চায় ফ্র্যাঞ্চাইজিরা

নিজস্ব প্রতিবেদক : প্রতিবেশী দেশ ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল থেকে প্রচুর টাকা আয় করে মালিকরা। সেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লাভের কোনো অংশই পায় না তারা। কিন্তু আসন্ন বিপিএলে লাভের অংশ চায় ফ্র্যাঞ্চাইজিরা। রাজশাহী কিংসের প্রধান নির্বাহী এ নিয়ে কথা বলেছেন। ভারতের আইপিএলে যে আয়ের ভাগ পায় ফ্র্যাঞ্চাইজিরা সেখানে বিপিএলে ক্ষতিটাই গুনতে হয় ফ্র্যাঞ্চাইজিদের।

এখনকার যুগে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মানেই কোটি কোটি টাকা। সেখানে ফ্র্যাঞ্চাইজিগুলো দল গুছাতে যে পরিমাণ টাকা খরচ করে সেগুলো স্পন্সর এবং অন্যান্য খাতের আয় থেকেই তুলে নিতে পারে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের কথা আসলেই সবার আগে আসবে আইপিএলের নাম। সেখানে ক্ষতির চেয়ে লাভের পরিমাণটা অনেক বেশি। চ্যাম্পিয়ন হলে তো কথাই নেই।

কিন্তু বিপিএলে নাকি উল্টো চিত্র। যেখানে অন্যান্য দেশের ফ্র্যাঞ্চাইজিরা লাভের মুখ দেখে সেখানে বিপিএলে ক্ষতিটাই বেশি গুনতে হয়। এ নিয়ে আক্ষেপ জানিয়েছেন রাজশাহী কিংসের প্রধান নির্বাহী তাহমিদ আজিজুুল হক। বিপিএল থেকে বোর্ডের যে আয় হয় সেখান থেকে কোন ভাগই পায় না ফ্র্যাঞ্চাইজিরা।

রাজশাহী কিংসের প্রধান নির্বাহী বলেন, ‘গত তিন বছরে আয় ভাগাভাগির বিষয়টা বলতে বলতে গলা শুকিয়ে গেছে। প্রতি বছর কত লোকসান গোনা যায়? আইপিএলে ভারতের একটা ফ্র্যাঞ্চাইজি দল বছরে ১৫০ কোটি টাকা লাভের ভাগ পায়। আমরা দেড় টাকাও পাই না। পৃথিবীর সব ফ্র্যাঞ্চাইজি লিগে রেভিনিউ শেয়ার হয়। না হলে দল চলবে না। আমরা বিপিএল হৃদয় দিয়ে খেলি, প্যাশন দিয়ে খেলি। কিন্তু এভাবে তো চলা কঠিন।’

এইদিকে বিপিএলের আসন্ন আসরে ফ্র্যাঞ্চাইজিদের নতুন করে দল গড়তে হবে। বিসিবি জানায় তাদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিদের চুক্তি শেষ যার কারণে নতুন করে আবারও চুক্তি করতে হবে। বিপিএল থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে চিটাগং ভাইকিংসের মালিক ডিবিএল গ্রুপ।

  • সর্বশেষ