শিরোনাম
◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের ◈ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর ◈ সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ◈ সুটকেসে নারীর খণ্ডিত মরদেহ, উদঘাটন হলো হত্যার রহস্য ◈ ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত ◈ হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, শনাক্ত আরও ১১৭৭ ◈ ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিল, স্থগিত চেয়ে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আবেদন ◈ আছিয়া হত্যা মামলা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ ভুয়া গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে পুলিশের প্রতি হাইকোর্টের ৫ নির্দেশনা ◈ ইরানে ৫০ ঘণ্টা শত্রু এলাকায় লুকিয়ে থাকার ভয়ংকর অভিজ্ঞতা জানালেন মার্কিন সেনা

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০১৯, ০১:১৮ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০১৯, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেঙ্গু ঝুঁকি এড়াতে নিয়মিত ধানমন্ডি লেক পরিস্কার করছে কর্তৃপক্ষ

আরিফা রাখি : ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে ধানমন্ডি লেক নিয়মিত পরিস্কার করছে পরিচ্ছন্নতা কর্মীরা। সোমবার লেক এলাকায় গিয়ে দেখা যায়, এখানে পরিচ্ছন্নতার কাজ চলছে। লেকের পাশে জমে থাকা ময়লা অপসারণ করছেন। কর্মীরা বিভিন্ন প্লাস্টিকের টুকরা, ক্যান এগুলো ময়লা পরিস্কার করার ঝুড়িতে রাখছেন। লেক ভ্রমণে আসা ভ্রমণপিয়াসীরা জানান, এই লেক নিয়মিত পরিস্কার রাখা হয়।

খাইরুল মোর্শেদ নাহিদ (২২) বলেন, ধানমন্ডি লেকটা এমনিতে পরিচ্ছন্ন থাকে। এমনটা ভাববেন না যে, কর্তৃপক্ষ ডেঙ্গুর জন্য পরিস্কার করছে কিছু এলাকা তারা সবসময় পরিস্কার করেই রাখে। যেমন বঙ্গবন্ধুর বাড়ির এলাকা।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থা তাসনুভা বিনতে বাশার (১৯) বলেন, লেকে একটাও মশার কামড় খাইনি। তাই লেক পরিস্কার বলা যায়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান বর্জ্য অপসারণ ব্যবস্থাপনা কর্মকর্তা মিল্লাতুল ইসলাম বলেন, লেক পরিচ্ছন্ন রাখার কার্যক্রমের অংশ হিসেবে কাগজের টুকরা, ডাবের খোসা, টায়ার, বোতল, ময়লা আবর্জনা নিয়মিত অপসারণ করা হচ্ছে। সকাল বিকেল মশক নিধন ওষুধ দেয়া হচ্ছে। সকালে তরল লার্ভিসাইড অয়েল এবং বিকেলে ফগিং (ধোঁয়া) করা হচ্ছে। এছাড়াও র‌্যালি সেমিনার এগুলো করা হচ্ছে।
সম্পাদনা ; মিঠুন

  • সর্বশেষ