শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০১৯, ০১:০৮ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০১৯, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুর ও নেত্রকোনায় বিএনপির কমিটি অনুমোদন

শাহানুজ্জামান টিটু : বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে শেরপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি এবং নেত্রকোনা জেলা বিএনপি’র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মো. মাহমুদুল হক রুবেলকে সভাপতি ও আলহাজ্ব হযরত আলীকে সাধারণ সম্পাদক করে শেরপুর জেলা বিএনপি’র ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে, ডা. মো. আনোয়ারুল হককে আহবায়ক ও ড. রফিকুল ইসলাম হিলালীকে সদস্য সচিব করে নেত্রকোনা জেলা বিএনপি’র ৬৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে। সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ