শিরোনাম
◈ বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চীন, দুশ্চিন্তায় ভারত ◈ দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০৭৮ জন ◈ আর্জেন্টিনার বিরু‌দ্ধে ম‌্যাচ ভীষণ কঠিন হবে: অষ্ট্রিয়া কোচ ◈ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, বিশৃঙ্খলা ঠেকাতে কড়া নজরদারি ◈ বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা ষষ্ঠ শ্রেণি থেকেই: শিক্ষামন্ত্রী ◈ সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবার ‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন ◈ মাসে কত টাকা পাবেন জুলাইযোদ্ধার, জানালেন মন্ত্রী ◈ বিদেশি ঋণ নয়, নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এগোচ্ছে সরকার ◈ ‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা বলার যে ব্যাখ্যা দিলেন আলোচিত সেই এমপি জেবা আমিন (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধটি আসলে কেন হয়েছিল?

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০১৯, ০৪:৪৫ সকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০১৯, ০৪:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এডিস মশা নিয়ন্ত্রণ ও নিধনে পরামর্শ দিতে বিশ্বস্বাস্থ্য সংস্থার কীটতত্ত্ববিদ ঢাকায়

মঈন মোশাররফ : স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক ডা. সানিয়া তাহমিনা বলেন, এডিস মশা কীভাবে নিয়ন্ত্রণ ও নিধন করা যায় তার পরামর্শ দিতে বিশ্বস্বাস্থ্য সংস্থা থেকে একজন কীটতত্ত্ববিদ আনা এসেছেন। বিসিসি, ৭:৩০

সোমবার বিবিসি বাংলাকে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কীটতত্ত্ববিদ বিশেষ করে ডেঙ্গু জীবাণুবাহী মশা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়ে পরামর্শ দিবেন। ডেঙ্গু পরিস্থিতি যে প্রকট রুপ নিয়েছে এবং আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে তার সঙ্গে আগের বছরের পার্থক্য কী সেটাও দেখা হবে।

তিনি আরো বলেন, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সব সময় যোগাযোগ করছি। ডেঙ্গু নিধন কার্যক্রমে তারা পরামর্শ দিচ্ছেন।

তিনি জানান, সব কিছু মিলে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। মানুষ অনেক বেশি আতঙ্কিত হয়ে গেছে। কারণ এবার ডেঙ্গু জ্বরের সিমটমের মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে। সম্পাদনা : রাশিদুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়