শিরোনাম
◈ শেখ হাসিনা দেশে ফিরতে চাওয়ায় তাঁকে প্রত্যর্পণে কোনো আইনি বাধা নেই: তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান (ভিডিও) ◈ এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, বদলি নিয়ে বড় উদ্যোগ ◈ শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী কে, কী তার পরিচয়? ◈ ব্যাংক খাতে এক বছরে ব্যাংক আমানত বেড়েছে ২ লাখ ৪৭ হাজার কোটি টাক, ফিরছে গ্রাহকের আস্থা ◈ আসামে বাংলাদেশ সীমান্তে পাচারকারী ধাওয়ার সময় নদীতে ভেসে গেলেন বিএসএফ সদস্য ◈ নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ ◈ দেশে ফিরতে বিমান চেয়েছেন শেখ হাসিনা, যা বললেন চিফ প্রসিকিউটর ◈ ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, সরকারের কাছে চাইলেন বিমান ◈ প্রথমবার চার দেশের যৌথ আয়োজনে নারী বিশ্বকাপ ফুটবল ◈ সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা ধার চায় সমস‌্যাগ্রস্ত ইসলামী ব্যাংক

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০১৯, ১১:৫৯ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০১৯, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবারের হজ মৌসুমে বিশ্ববাসীর নজর কেড়েছেন বয়স্ক দুই হজযাত্রী

আমিন মুনশি : পৃথিবীর মানুষের কাছে অত্যন্ত আকাঙ্ক্ষার স্থান আল্লাহর ঘর। বিশ্বের প্রতিটি জনপদের লোকেরা এই ঘরের প্রতি প্রবল আকর্ষণ বোধ করেন। আবেগ-অনুভূতি নিয়ে চলে আসেন। নানান বয়সী মানুষ ছুটে আসেন কাবার পানে ‘লাব্বাইক’ বলতে বলতে। এবারের হজ মৌসুমে নজর কেড়েছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক দুই বৃদ্ধ হজযাত্রী। তাদের একজন ইন্দোনেশিয়ার উহি ইদ্রিস সামারি, আরেকজন মালয়েশিয়ার নাগরিক মোস্তফা জামিল।

ইন্দোনেশিয়ার নাগরিক উহি ইদ্রোস সামারি এবারের হজপালনকারীদের মধ্যে বেশি বয়স্ক। তার বয়স ১৩০ বছর।গত বুধবার তিনি সৌদি আরবে পৌঁছেছেন। জেদ্দা বিমান বন্দরে সৌদি কর্মকর্তারা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন এবং তার হাতে কিছু উপহার তুলে দিয়েছেন। তার মেয়ে জানান, বাবার দীর্ঘদিনের ইচ্ছা আল্লাহ পাক পূরণ করেছেন।

আর মালয়েশিয়ান নাগরিক মোস্তফা জামিলের বয়স ১০০ বছর। তাকে জেদ্দা বিমান বন্দরে বিশেষ সেবা ও সম্মান দেখানো হয়েছে। তিনি মক্কায় পৌঁছে আনন্দে কেঁদে ফেলেন এবং আল্লাহ তায়ালার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • সর্বশেষ