শিরোনাম
◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর!

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০১৯, ১১:১৮ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০১৯, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের আন্তরিকতার অভাব নেই, বললেন জিএম কাদের

ইউসুফ বাচ্চু: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশের ডেঙ্গু পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। আশা করছি দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। তিনি বলেন, সরকার আন্তরিকভাবে কাজ করছে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায়। সরকারের আন্তরিকতার অভাব আছে বলে আমরা মনে করিনা। ডেঙ্গু আক্রান্তের ভয়াবহতা এখন কমে যাচ্ছে। তবে, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এটা বলা যাবেনা। সরকারকে এদিকে আরো দৃষ্টি দিতে হবে। ডেঙ্গু রোগীর সংখ্যা আরো বাড়লে এটা হবে উদ্বেগজনক।

রোববার বেলা ৩টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে যান।

এসময় সাংবাদিকদের তিনি আরো বলেন, সরকার ডেঙ্গু মোকাবেলায় সর্বাত্মক প্রচেষ্টা করেছে এতে সন্দেহের অবকাশ নেই। এতদিন পর্যন্ত আমরা দেখেছি প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে, রোগীরা মারা যাচ্ছে। এটা যথেষ্ট উদ্বেগের কারণ ছিলো। আমরা চাইবো সরকার ডেঙ্গু মোকাবেলায় আরো উদ্যোগী হোক।

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ নোমান মিয়া, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহাজাদা, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় নেতা মোস্তফা আল মাহমুদ, জয়নাল আবেদিন, সোলায়মান সামি, দিন ইসলাম শেখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ