শিরোনাম
◈ ‘নির্লজ্জ দুর্নীতির প্রশাসন’ : ট্রাম্পকে নিয়ে বাইডেনের তীব্র সমালোচনা ◈ এনসিপিতে বড় পরিবর্তন, ‘সুপার ইলেভেন’ থেকে হচ্ছে ‘সুপার সিক্স’ ◈ জ্বালানিসংকট ও উৎপাদন ব্যয়ের চাপে বাংলাদেশের পোশাক শিল্প : দি ইকোনমিস্টের প্রতিবেদন ◈ কাল পাস হচ্ছে বাজেট, আসছে যেসব পরিবর্তন ◈ ৭১ সালে জামায়াতের ভূমিকা পরিস্কার করা উচিত: মির্জা ফখরুল  ◈ চাহিদা ও দাম দুটোই কমেছে, ইউরোপে চাপে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের বয়স ৮৪ বছর, ১০০ বছর নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ অর্থ বিল সংশোধন করে করমুক্ত আয়সীমা ৪-৫ লাখ টাকা করা হচ্ছে ◈ কারিগরি ত্রুটিতে দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়তে পারে লোডশেডিং ◈ প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি, নেই সমাধান

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০১৯, ১০:৩৩ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০১৯, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাশরাফির রেকর্ডে ভাগ বসালেন সুন্দর

স্পোর্টস ডেস্ক : ২০১৫ সালে যে রেকর্ড গড়ে একাই এতোদিন সেটার মালিক ছিলেন বাংলাদেশের দলপতি মাশরাফি বিন মুর্তজা এবার সে রেকর্ডে ভাগ বসালেন ভারতের ১৯ বছর বয়সী অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রতিপক্ষের প্রথম উইকেট এবং জয়সূচক স্কোর করে দলকে জয় এনে দেয়ার রেকর্ডটি এখন ভাগাভাগি করছেন এ দুজন।

২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে ইনিংসের প্রথম ওভার করতে এসে ওপেনার সিকান্দার রাজাকে সাজঘরে ফিরিয়ে এই রেকর্ডটি করেন মাশরাফি। ম্যাচটিতে ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।

এরপর জিম্বাবুয়ের দেয়া ১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারিয়ে পরাজয়ের সামনে পরে যায় বাংলাদেশ। অষ্টম উইকেটে নেমে ম্যাশ ব্যাট হাতে ২ চার ও ১ ছ্ক্কায় ১২ বলে ১৫ রান করে টাইগারদের জয় এনে দেন।

এবার ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাশরাফির রেকর্ডটির পুনরাবৃত্তি করলেন ওয়াশিংটন সুন্দর। ক্যারিবিয়ানদের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে সিদ্ধান্ত নেয় ভারত। ইনিংসের প্রথম ওভার করতে এসে প্রথম বলেই উইন্ডিজ ওপেনার জন ক্যাম্পবেলের উইকেট তুলে নেন সুন্দর। তার চেপে ধরা বোলিং তোপে ৯৬ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। সুন্দর ১৮ রানে নেন ১ উইকেট।
টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ফেলে ভারত। অষ্টম উইকেটে ব্যাটিংয়ে নেমে ছক্কা মেরে দলকে জয় এনে দেন সুন্দর। ৫ বলে ১ ছক্কায় ৮ রানে অপরাজিত ছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়